1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:৪৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে সুনামগঞ্জে ৬৮৩টি পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর বিষয়ে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৪৯ বার পঠিত

সুুনামগঞ্জ প্রতিনিধি

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনের অংশ হিসেবে সুনামগঞ্জে ও ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ৬৮৩টি অসহায় পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর এবং ধর্মপাশা ও শাল্লা এই দুই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষনা করা হবে মর্মে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন,আগামীকাল বুধবার সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলায় ও ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে ৬৮৩টি অসহায় পরিবার জমি ও গৃহ হস্তান্তর করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও চলতি বছরের গত ২২ মার্চ জেলার বিশ^ম্ভরপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হয় এবং আগামীকাল ৯ আগষ্ট রোজ বুধবার ঐদিন জেলার ধর্মপাশা ও শাল্লা উপজেলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করবেন বলে ও তিনি জানান। তিনি বলেন,এই জেলায় ইতিমধ্যে তালিকাভূক্ত ৮৪৪৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৭০৩৪টি পরিবারকে পূনর্বাসিত করা হয়েছে এবং আগামীকাল ৯ আগষ্ট আরো ৬৮৩টি পরিবারকে জমি ও গৃৃহ হস্তান্তর করার মধ্যে দিয়ে এ জেলায় মোট ৭৭১৭টি পরিবারকে পূনর্বাসিত করা হবে। এছাড়াও ৩৪৪টি পরিবারকে আশ্রয়ন প্রকল্পের বিভিন্ন ব্যারাকে/গুচ্ছগ্রামে পূনর্বাসিত করা হয়েছে এতে মোট পূনর্বাসিত পরিবারের সংখ্যা এ জেলায় মোট ৮০৬১টি। অবশিষ্ট ৩৮৫টি পরিবারের মাঝে জেলার দোয়ারাবাজার উপজেলায় ১৩৯টি গৃহ এবং বাকি ২৪৬টি ঘরের বরাদ্দ করা হয়েছে এবং সেই ঘরগুলোর নির্মাণ কাজ চলমান রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) বিজন কুমার সিংহ,রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. সাইফুল ইসলাম,বিটিভির প্রতিনিধি এড. আইনুল ইসলাম বাবলু,দৈনিক সংবাদের প্রতিনিধি লতিফুর রহমান রাজু,সিনিয়র সাংবাদিক মো. শাহাব উদ্দিন,মোহনা টিভির প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,সিনিয়র সাংবাদিক রেজাউল করিম,আরটিভির প্রতিনিধি বিন্দু তালুকদার,বাসসের প্রতিনিধি আল হেলাল,গাজী টিভির প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার,শাহজাহান চৌধুরী,সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন,সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র,ডিবিসির আসাদ মণি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দরা। ##

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮.০৮.২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর