1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:২৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

“জনগণের জন্য কিছু করতে চাই” ব্যারিস্টার রাকিব

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৮৫ বার পঠিত

সোলায়মান, নাগরপুর(টাংগাইল)উপজেলা প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল-৬ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন কেন্দ্রীয় আওয়ামী আইনজীবী পরিষদ এর সদস্য,পরিচালক- বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিঃ,আইনজীবী-বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ব্যারিস্টার রেজা-ই-রাকিব।

টাংগাইল-৬ আসনে জননেত্রী শেখ হাসিনা তাঁকেই আওয়ামী লীগের মনোনয়ন দিবেন বলে আশা প্রকাশ করে ব্যারিস্টার রাকিব বলেন, ‘দেখেন আশার তো কোন শেষ নেই। দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করেছি, এই দলের জন্য অনেক জেল জুলুম সহ্য করেছি,এখন জনগণের সেবা করে যেতে চাই।

টাংগাইল-৬ আসনে আওয়ামী লীগকে বাঁচাতে দুঃসময়ে আওয়ামী লীগ করা ত্যাগী, পরিক্ষিত কর্মী ও জনবান্ধন কাউকে মনোনয়ন দিলে এই আসনে আওয়ামী লীগ বিজয় সুনিশ্চিত হবে এবং টাংগাইল-৬আসনের আওয়ামী লীগ রক্ষা পাবে বলে মনে করি। ত্যাগী ও দীর্ঘদিন আওয়ামী লীগ করা কাউকে নেত্রী মনোনয়ন দিলে তার নামটি উপরের দিকে থাকবে বলে জানান তিনি।

ব্যারিস্টার রাকিব আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগ মনোনয়ন দিলে এবং নির্বাচিত হলে আমি সবার আগে, সন্ত্রাস, মাদক, টেন্ডারবাজী ও এদের পৃষ্ঠপোষকদের প্রতিহত করবো। আমার প্রিয় নাগরপুর-দেলদুয়ারকে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধি স্মার্ট নাগরপুর-দেলদুয়ার হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করবো।নাগরপুর-দেলদুয়ারের জনগণের সকল চাহিদা আমি যথাসাধ্য পুরণ করার চেষ্টা করবো। আমি নিজে সারা জীবন রাজনীতি করেছি, কোন অর্থ সম্পদ গড়িনি। আওয়ামী লীগ ও জনগণের জন্য কাজ করেছি এবং করে যাচ্ছি। আমি সংসদ সদস্য হলে নাগরপুর-দেলদুয়ার এর জনগণের জন্য কিছু করে যেতে পারলে নিজেকে স্বার্থক মনে করবো।’কি পেয়েছি আর কি পাবো, কি হারাবো এসব নিয়ে ভাবি না। আমি মরার আগে বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত নাগরপুর-দেলদুয়ারের আওয়ামী লীগের সুদিন দেখে যেতে চাই। প্রতিটি আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীর সঠিক মুল্যায়ন ও টাংগাইল-৬ আসনের প্রতিটি মানুষের মুখে শেখ হাসিনার বন্দনা শুনে যেতে চাই।

তিনি আরো বলেন, আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেন না কেন, আমি তাঁকে ও বঙ্গবন্ধুর নৌকাকে করতে মাঠে থেকে আন্তরিকতার সাথে কাজ করবো।যেই আওয়ামী লীগের জন্য জীবনের সুন্দর সময়গুলো জেল জুলুম অত্যাচার সহ্য করে কাটিয়েছি, বাকী জীবনটাও সেই আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনা, আমার দলের নেতা কর্মী এবং আমার এলাকায় গণ মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর