1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:৪৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সুনামগঞ্জে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২১৩ বার পঠিত

ইফতিয়াজ সুমন, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ এর অধীন “কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা “শীর্ষক প্রকল্পের অর্থায়নে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি, মেরামত ও রক্ষণাবেক্ষণের উপর কৃষক, যন্ত্রচালক ও মেকানিকগনের ২ দিনব্যাপী (০২-০৩ অক্টোবর ২০২৩) প্রশিক্ষন সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর গ্রামে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ জাকারিয়া হোসেন, প্রধান অতিথী হিসেবে যুক্ত থাকেন সরেজমিন গবেষণা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল। এছাড়াও সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সোহেল মাহমুদ ও রাজীব রাজ বৈদ্য, এসএ, সরেজমিন গবেষণা বিভাগ সিলেট, বারি, প্রমুখ।

অনুষ্ঠানে সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, যন্ত্রচালক ও মেকানিকগনকে হাতে-কলমে দিনব্যাপী বারি সিডার, বারি শস্য কর্তন যন্ত্র, বারি ভুট্টা মাড়াই যন্ত্র, বারি শস্য মাড়াই যন্ত্র, বারি শস্য ঝাড়াই যন্ত্র, বারি তেল নিষ্কাশন যন্ত্র চালানো ও মেরামত এর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ জাকারিয়া হোসেন বলেন, কৃষির উন্নয়নের জন্য যান্ত্রিকীকরণের গুরুত্ব অপরিসীম। এজন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিবিড় কর্মসূচি হাতে নিয়েছে এবং ইতোমধ্যে ৫৩ রকম কৃষি যন্ত্রপাতি উদ্ভাবণ করা হয়েছে। যে সমস্ত কৃষক এই যন্ত্রগুলো ক্রয় করছে বা ভর্তুকিতে পাচ্ছে তাদেরকে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার এ কার্যক্রমটি খুবই কার্যকর বলে তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথী ড. মাহমুদুল ইসলাম নজরুল বলেন, বারি সিডার যন্ত্র দ্বারা বীজ বপন করে অত্র অঞ্চলের কৃষকরা লাভবান হচ্ছেন। জেলায় বারি সিডার যন্ত্রের মাধ্যমে ভুট্টা বীজ বপনের কার্যক্রম ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এফএমডিপি প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রমকে আরো বেগবান করার জন্য কৃষকগনের সক্রিয় অংশগ্রহণ এর তিনি ভুয়সি প্রশংসা করেন। তিনি আরো বলেন সরিষা থেকে তেল ভাঙ্গানোর মেশিন বারি কর্তৃক উদ্ভাবিত হয়েছে, তার ব্যবহার বৃদ্ধি করা হলে কৃষকগন সহজেই সরিষার তেল খেতে পারবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। ফলে সরকার কর্তৃক নির্ধারিত ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধির কার্যক্রম সহজেই বাস্তবায়ন করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর