1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:২৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মহেশপুরে পল্লী চিকিৎসকের ভূল চিকিৎসায় সিজারিয়ান রোগীর মৃত্যুর অভিযোগ

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৬৮ বার পঠিত

মোঃ আকিদুল ইসলাম সেলিম:- ঝিনাইদহ ।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার
কাজিরবেড় ইউনিয়নের রায়পুর ছয়ঘরিয়া গ্রামে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় শিউলি খাতুন নামে এক সিজারিয়ান রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
১২ই অক্টোবর বৃহস্পতিবার রাত ৯ টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শিউলি খাতুন উপজেলার রায়পুরার ছয়ঘরিয়া গ্রামের সেলিম হোসনের মেয়ে ও কাজিরবেড় গ্রামের প্রবাসী মিলন মিয়ার স্ত্রী।
এবং ৩ সন্তানের জননী।
নিহত শিউলি খাতুনের চাচা জাহের আলী বলেন,পল্লী চিকিৎসক শফি এসে শিউলি কে একটি ইনজেকশন দেয়,এর ৫ মিনিট পরেই সে ছটফট করতে থাকে,পরবর্তীতে শিউলী কে জিন্নাহনগর বাজারে অবস্থিত মনোয়ারা ক্লিনিকে নিয়ে যায়।রোগীর অবস্থা খারাপ হওয়ায় সেখানে তারা রাখেনি।পরে জীবননগরের উদ্দেশ্য রওনা দিলে কুশাডাংগা নামক স্থানে পথিমধ্যে তার মৃত্যু হয়।
জাহের আলীর অভিযোগ শফির
ভূল চিকিৎসায় শিউলি খাতুনের মৃত্যু হয়েছে।
এই বিষয়ে রায়পুর ওয়ার্ডের ইউপি সদস্য জহির উদ্দীনের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,বুকে কফ জমার কারনে পল্লী চিকিৎসক শফি নিজেই শিউলী খাতুন কে ইনজেকশন দেয়।
শিউলী খাতুনের লাশ ময়নাতদন্ত হতে পারে এই ভয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পল্লী চিকিৎসক শফির ইনজেকশন দেওয়ার কথাটি সম্পূর্ন অস্বীকার করেন নিহত শিউলি খাতুনের মা বাবা।
তারা বলেন,আমার মেয়ের এজমা ও শ্বাস কষ্টের সমস্যা ছিলো।তাকে দের মাস পূর্বে জিন্নাহনগর বাজারে অবস্থিত জুলফিকার এর মনোয়ারা ক্লিনিক থেকে সিজার করিয়েছিলাম।
গত কাল রাতে শিউলীর অবস্থা খারাপ দেখে আমরা শফিকে ডেকেছিলাম।পরে জীবননগর নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
এই বিষয়ে মনোয়ারা ক্লিনিকের পরিচালক জুলফিকার আলি জুলু বলেন,আড়াই মাস পূর্বে আমার ক্লিনিক থেকে শিউলী খাতুন সিজার করে।এখন যদি কোন সমস্যায় তার মৃত্যু হয় সেই বিষয়ে তো আমার কিছু বলার নেই।
স্থানীয় একজন বলেন,চিকিৎসক শফি গতকাল রাতে শিউলীকে ইনজেকশন দিয়েছিলো।পরেই তার অবস্থা খারাপ হয়।
এইকথা বলার পরে নিহতের পরিবার ওই ব্যক্তির ওপর চড়াও হয়ে মারমুখি আচরণ করেন।
এই বিষয়ে জানতে জিন্নাহনগর বাজারে অভিযুক্ত পল্লী চিকিৎসক শফির ফার্মেসীতে গিয়ে তাকে পাওয়া যায়নি।পরে তার
মুঠোফোনে জানতে চাইলে তিনি ইনজেকশন দেওয়ার কথাটি অস্বীকার করে বলেন,শিউলীর বাড়ি থেকে আমাকে ফোন দেওয়ার পরে আমি গিয়েছিলাম। অবস্থা খারাপ দেখে জীবননগর নিয়ে যাওয়ার কথা বলি।পর পথেই তার মৃত্যু হয়।
এই বিষয় মহেশপুর থানাধীন ভৈরবা ফাঁড়ী পুলিশের ইনচার্জ এসআই আব্দুল মান্নান এর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,ঘটনাস্তলে গিয়েছিলাম।নিহতের পরিবারের কোন অভিযোগ নেই।
এ ব্যাপারে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. হেদায়েত মাহমুদ বিন সেতুর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর