1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:১০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিশে ডানস১০০ প্রকাশনার মোড়ক উন্মোচন

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩০৮ বার পঠিত

গত ১৫ অক্টোবর ২০২৩ দ্য ওয়েস্টিন ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে Bangladesh DUNS100 প্রকাশনার মোড়ক উন্মোচন করে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স প্রাইভেট লিমিটেড। দেশের অর্থনীতির ১৫ টি প্রধান খাতে অবদান রাখা ১০০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে উন্মোচন করা হয়েছে এই প্রকাশনা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট এসএএমই (সাউথ এশিয়া মিডল ইস্ট লিমিটেড) এর সিইও রাজেশ মিরচান্দানি, ডি অ্যান্ড বি ডেটা অ্যান্ড অ্যানালিটিকস লিমিটেডের সিইও জারা মাহবুব। ড. এম. মাসরুর রিয়াজ, চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ।

ডিএন্ডবি ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স লিমিটেডের সিইও, জারা মাহবুব DUNS100-এ মনোনয়ন জমা দেওয়ার জন্য প্রকাশনার মোড়ক এবং ওয়েবসাইটের ইউআরএল (URL) উন্মোচন করেছেন। বিভিন্ন বহুজাতিক কোম্পানি, ব্যাংক, ব্যবসায়িক চেম্বার, শিল্প বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে এই আয়োজন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সালমান ফজলুর রহমান এমপি বলেন, “প্রাইভেট সেক্টরের অগ্রগতির জন্য আমাদের মূলধন এবং বৈদেশিক বিনিয়োগ দরকার। ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের মতো সংস্থাগুলি আমাদের কোম্পানিগুলিকে এগিয়ে নিতে বিভিন্ন সমাধান দিতে পারবে। বাংলাদেশ ডানস১০০ অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ। তারা বিশ্বের সামনে তুলে ধরতে পারবে যে বাংলাদেশ প্রস্তুত।”

অনুষ্ঠানে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট সাউথ এশিয়া মিডল ইস্ট লিমিটেডের সিইও রাজেশ মিরচান্দানি ডিঅ্যান্ডবি-এর কার্যক্রম তুলে ধরেন। তিনি তার ভাষণে প্রতিষ্ঠানের ইতিহাসও তুলে ধরেছেন।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ড. এম. মাসরুর রিয়াজ বলেন, “প্রযুক্তিগত পরিবর্তন এবং বৈশ্বিক বাজারে প্রবেশের জন্য আমাদের বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন। তিনি আরও বলেন, বর্তমানে ডেটার গুরুত্ব স্বর্ণের মত এবং ডেটা অ্যানালাইজ করা এবং স্বচ্ছতা বজায় রাখা অত্যাবশ্যক।“

ডিএন্ডবি ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স লিমিটেডের সিইও মিসেস জারা মাহবুব বলেন, “এই প্রকাশনাটি শুধুমাত্র ডিএন্ডবি দ্বারা অনুমোদিত অসামান্য ব্যবসার একটি তালিকা নয়, এটি আমাদের দেশের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার একটি শক্তিশালী প্রমাণও।”

বাংলাদেশ বর্তমানে অর্থনীতিতে সাফল্যের সাক্ষর রেখে এগিয়ে চলেছে। DUNS100 এর স্বীকৃতির মাধ্যমে এ দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো নিজেদের বিশ্বাসযোগ্যতা তৈরি করার সুযোগ পাবে। সেই সাথে নিজেদেরকে আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়ার এবং নেটওয়ার্কিং এর সুবিধা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর