1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:১৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

“মনোহরদীতে স্বতন্ত্র প্রার্থী হতে পদত্যাগ করলেন ৫ বারের উপজেলা চেয়ারম্যান বীরু”

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

আমিনুল ইসলাম জনি

নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন ৫ বারের উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খাঁন বীরু।

তিনি স্বেচ্ছায় এ পদ হতে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য।

গত মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলমের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র জমা দেন সাইফুল ইসলাম খান বীরু।

অবশ্য এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে বঞ্চিত হয়েছেন। এই আসন থেকে এবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন, বর্তমান সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

তিনি বলেন, এমপি প্রার্থী হতে নিয়ম অনুসারে রানিং পদ ছাড়তে হয়। এটা আইন। তাই আমি পদত্যাগ করলাম। আমি বিশ্বাস করি মানুষের খান পরিবারের প্রতি এবং আওয়ামী লীগের জন্য আমাদের যে ত্যাগ তা স্মরণ করে হলেও আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। তাছাড়া মানুষ ব্যক্তি ও পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে মুক্তি চায়। বেলাব-মনোহরদী বাসী আমাদের ভালবাসে বলে আমি বিশ্বাস করি।

অপরদিকে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শিল্পপতি এ.এইচ আসলাম সানি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর