1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:০৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় বাজার সংলগ্ন ব্রিজের নিচ থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৮ বার পঠিত

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাজার বাসস্টান্ড সংলগ্ন কুমার নদের বড় ব্রিজের নিচ থেকে সৌরভ মালো(২৫) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সে জেলার নগরকান্দা উপজেলার মাঝিকান্দি গ্রামের স্বপন মালোর ছেলে।
নিহতের খালাতো ভাই সুজন মালো জানান, সৌরভ মালো ডিগ্রি ১ম বর্ষের ছাত্র। বৃহস্পতিবার ঢাকা থেকে ভাঙ্গার বাড়িতে আসার জন্য গাড়িতে রওনা দেয়।
যাত্রা পথে তার মায়ের সাথে কথা বলে এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় মা তাকে বাড়িতে চলে আসতে বলে।কিছুক্ষণ পর মা সৌরভকে আবার ফোন করে কিন্তু রিসিভ না হওয়ায় পরিবারের লোকজন ঘটনাটি ভাঙ্গা থানা পুলিশকে জানালে তারা রাতভর খোঁজাখুঁজি করে কোথাও না পাওয়ায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে উঠেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্থানে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ভাঙ্গা থানা পুলিশ কুমার নদের পাশ থেকে সৌরভের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এসময় সেখানে এক শোকের ছায়া নেমে আসে।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাইলঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং ০৮.১২.২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর