1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

নানা আয়োজনে ভাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৬৫৮ বার পঠিত

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গায় উৎসবমুখর ও স্বতঃস্ফূর্ত হাজারো দর্শকের উপস্থিতিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মধুখালী উপজেলা একাদশ ও বোয়ালমারী উপজেলা একাদশ অংশগ্রহন করে। খেলার প্রথমেই জাতীয় সংগীত পরিবেশন এবং পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা ও পুরস্কার বিতরণ করেন। খেলায় মধুখালী একাদশ আলফাডাঙ্গা একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলকে ১ লক্ষ টাকা, রানার্স আপ দলকে ৭৫ হাজার টাকা প্রাইজ মানি এবং ক্রেস্ট প্রদান করা হয়।
টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ ছিল র্্যাফেল ড্র।এতে টেলিভিশন, মোবাইল ফোন সহ ১৫ টি পুরস্কার ড্রতে বিজয়ীদের মাঝে প্রদান করা হয়। এ সময় হর্ষোৎফুল্ল হাজারো দর্শক করতালি দিয়ে গ্যালারী এবং এর আশপাশে র্্যাফেল ড্র এবং চুড়ান্ত পর্ব উপভোগ করেন। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ বলেন, খেলাধুলা সুস্থ দেহ ও সুস্থ মনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।আজকের যুব সমাজ মাদক সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। খেলাধুলা নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে বিরাট ভূমিকা পালন করে এবং একটি সুস্থ সমাজ ও জাতি গঠনে ভূমিকা রাখবে।আগামীতে খেলাধুলার বিকাশ ঘটাতে আরও পৃষ্ঠপোষকতা করা এবং অর্থ বরাদ্দ বাড়ানো হবে বলে জানান তিনি ।উপজেলা নির্বাহী অফিসার বি. এম কুদরত এ- খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) লিটন আলী,অতিরিক্ত জেলা প্রশাসক ( সাধারণ) ইয়াসিন আলী,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল,ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ এম. এ জলিল,ভাঙ্গা পৌর মেয়র আবু ফয়েজ মো: রেজা।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
১৩.১২.২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর