1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৩০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরে ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাইকালে আটক ১

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : মতলব উত্তর উপজেলায় এক বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকালে জনতা ১ জনকে হাতেনাতে আটক করেছে। আটককৃত ছিনতাইকারী মতলব উত্তর উপজেলা দুর্গাপুর ইউনিয়নের ছোট দুর্গাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আল-আমীন (৩২)।

এ বিষয়ে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, হাতিকাটা টরকি গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে হুমায়ুন কবির সুজাতপুর বাজারের বিকাশ ব্যবসায়ী। প্রতিদিনের মতো গত শুক্রবার সন্ধ্যায় সুজাতপুর বাজার থেকে তার বাড়িতে যাওয়ার পথে হাতিকাটা টরকি রাস্তার কালভার্টের সামনে আগে ওঁৎ পেতে থাকা ৬/৭ জন লোক হুমায়ুনকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে মারাত্মক জখম করে। এ সময় তার সাথে থাকা ৭ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এসে ছিনতাইকারীদের ধাওয়া করে ১ জনকে আটক করে থানায় সোপর্দ করেন। আহত হুমায়ুন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আটককৃত আল-আমীন তার সাথে থাকা সহযোগীদের নাম বলে দিয়ে অপরাধ স্বীকার করেছে। সহযোগীরা হলো উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের লামচরী গ্রামের মহরম আলীর ছেলে মোঃ ইয়াছিন (২২) এবং রুহুল আমিনের ছেলে শাহপরান (২৭)সহ আরো অজ্ঞাতনামা ৩/৪ জন।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং একজন আটক আছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর