1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:৩৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব দক্ষিণে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় এক আসামী আটক

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার কাশিমপুর এলাকার দেওয়ানজী বাড়ির পুকুরের পাড় থেকে শরীফ খান (৩৫) নামে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলার প্রধান আসামী আবু সাঈদকে আটক করেছে পুলিশ। ১১ ফেব্রুয়ারি রাতে ব্রাহ্মণ গ্রামে গ্রেফতারকৃতের মামার বাড়ির এলাকা থেকে তাকে আটক করে মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) সালেহ আহম্মেদ ও সঙ্গীয় ফোর্স। ১৩ ফেব্রুয়ারি তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি শরীফ খানের লাশ উদ্ধারের পর তার স্ত্রী রাজিয়া সুলতানা ৮ ফেব্রুয়ারি বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং ৪। আসামী আবু সাঈদের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর সরদার বাড়ি, তার পিতার নাম নূরুল ইসলাম সরদার। মৃত শরীফ খানের বাড়ি পাশর্^বর্তী কচুয়া উপজেলার কোয়া গ্রামে, তার পিতার নাম আবদুল আলী খান। শরীফ এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কচুয়া থানায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) সালেহ আহম্মেদ বলেন, পুলিশ সুপার সাইফুল ইসলাম পিপিএম বিপিএমণ্ডএর নির্দেশে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালার সহযোগিতায় আসামী আবু সাঈদকে কচুয়া উপজেলার ব্রাহ্মণ গ্রাম এলাকা থেকে আটক করতে সক্ষম হয়েছি। নিহতের স্ত্রী সাঈদকে প্রধান আসামী করে মামলা দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা জানান, হত্যা মামলার আসামী আবু সাঈদকে পুলিশ আটক করার পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর