1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:০৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বাচঁতে চায় মতলব উত্তরের ২য় শ্রেণির শিশু শিক্ষার্থী শুভ

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩০ বার পঠিত

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
মাত্র ৯ বছর বয়সের ছোট শিশু মো. শুভ মিয়া।
আইনুল কোরআন মাদ্রাসা দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এই বয়সে যার স্কুলে যাবার কথা, বাড়ির সবার সাথে খেলাধুলা করার কথা। কিন্তু এখন সময় কাটছে হাসপাতালের বিছানায়। প্রাণচঞ্চল ফুটফুটে এই শিশুব্রেইন টিউমারে আক্রান্ত। তার মাথার বাম দিকে ছিদ্র হয়ে পুঁজ বের হচ্ছে। এর আগে ৪বার অপারেশন করা হয়েছে একই জায়গায়। ডাক্তার বলেছে আবার অপারেশন করাতে হবে তাকে, না হলে বাঁচানো যাবে না তাকে। প্রতিদিন নিয়মিত ঔষধপত্র দিতে হয়। জন্মের পর থেকেই শিশু শুভ’র চিকিৎসার খরচ চালাতে গিয়ে সর্বস্বান্ত তার মা রুজিনা আক্তার। বর্তমানে শুভ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) নিউরো সার্জারী বিভাগের ৫নং গেইটের সি ব্লকের ৬নাম্বার বেডে ভর্তি আছে।
শিশু শিক্ষার্থী মো. শুভ মিয়া চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বড় মরাধান গ্রামের মো. শাহীদ আলমের পুত্র। গত ২বছর আগে তার মা রুজিনা আক্তারকে ডিভোর্স দিয়ে চলে যায় বিদেশে। আর খোঁজ খবর নেয় না শুভর বাবা মো. শহীদ আলম।
এখন অর্থের অভাবে দরিদ্র পরিবারের শিশুটির চিকিৎসা বন্ধের উপক্রম।
ছেলের ব্রেইন টিউমারের অপারেশন ও চিকিৎসা চালানোর সামর্থ নেই হতভাগ্য মা’র। শুভকে নিয়ে কাটছে নির্ঘুম রাত। চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির চিকিৎসার জন্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রয়োজন। তাই দরিদ্র মায়ের পক্ষে চিকিৎসার এত ব্যয় বহন করা একেবারেই অসম্ভব।
জানা গেছে, ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো হয় শিশু শুভকে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটির ব্রেইন টিউমার ধরা পড়ে।
কান্না জড়িত কন্ঠে শিশুটির মা বলেন, আমার অবুঝ শিশুটার জন্য একটু সাহায্য করুন। এরপর কান্নায় ভেঙে পড়েন মা। শিশুটির চিকিৎসার খরচ জোগাতে সমাজের হৃদয়বান ও বিত্তশালী মানুষের সহায়তা চেয়েছেন তিনি।
আইনুল কোরআন মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল আমিন মেধাবী শিশু শিক্ষার্থী শুভকে বাঁচাতে সমাজের বিত্তবানসহ সকলকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
শিশু সাহায্য করতে আগ্রহীরা সরাসরি তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ০১৩১৫৮৪১১৭৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর