1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:৪২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

গাইবান্ধার ধাপেরহাট ইউপি নির্বাচনে জাল ভোট দিয়ে গিয়ে ৩ যুবক আটক

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৯০ বার পঠিত

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬ নম্বর ধাপেরহাট ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে তিন যুবক।

শনিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার মধ্য নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে সজল মিয়া(১৭), একই এলাকার ওসমান আলীর ছেলে জনি মিয়া(১৭) ও আমিরুল ইসলাম (১৮)।

মধ্য নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ডা. আব্দুল্লাহেল কাফী জানান, ভোটগ্রহণ চলাকালে বিকেল তিনটার দিকে কেন্দ্রে আসেন তিন যুবক। এ সময় তারা ভোটার দাবি করে ভোট দেয়ার চেষ্টা করেন। তাদের কথাবার্তায় সন্দেহ হলে আটক করে পুলিশের কাছে সোর্পদ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওই তিন যুবক মোটরসাইকেল প্রতীকে ভোট দেয়ার জন্য কেন্দ্রে আসার কথা স্বীকার করেছে।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান জানান, আটক ওই তিন যুবক ভোটকেন্দ্রে এসে জাল ভোট দেওয়ার চেষ্টা করে। ভোটগ্রহণ শেষ হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ৩১ জানুয়ারি ধাপেরহাট ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রতিকের প্রার্থী শফিকুল কবির মিন্টু চেয়ারম্যান নির্বাচন হন। কিন্তু গেল বছরের ১৫ জুলাই অসুস্থতার কারণে চেয়ারম্যান শফিকুল কবির মিন্টুর মৃত্যুতে এ পদটি শুন্য হয়। আজ এই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর