1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৮:০১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বরিশালে জিপিএ-৫ প্রাপ্ত ৬’শ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় পরিক্রমা

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

আশিক সরকার : বরিশাল বিভাগে এইচএসএসি-২০২৩ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৬’শ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় পরিক্রমা।

 

মঙ্গলবার (২ এপ্রিল) ১০টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। একইসাথে শিক্ষা ও মাদক নির্মূল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনাব মোঃ শওকত আলী, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), বরিশাল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজ থেকে ৩৮ বছর আগে আমি, শুধু আমি না আমরা সবাই তোমাদের মতোই ওখানে থেকে আজকে এই পর্যায়ে এসেছি। আর ওখানে থেকে এখানে আসার পিছনে বহু ত্যাগ, বহু তিতিক্ষা, অনেক অধ্যবসায় এবং অপেক্ষা। এটা কিন্তু আমাদের প্রত্যেকের ছিল। আজ থেকে ৩৫ বছর আগে আমিও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়েছিলাম। ইঞ্জিনিয়ারিং চাকরি করতে করতে আজকে আমি এখানে। কাজেই কার যে কোথায় রিজিক রয়েছে সেটি মহান সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। নিজেকে গড়ে তোলাটা এখন তোমাদের লক্ষ্য। এখান থেকে অনেকে বিসিএস ক্যাডার হবে, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে আবার অনেকে বিদেশে দেশের বাইরে চলে যাবে। যেখানেই পড়ালেখার জন্য যাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করবে। এখন থেকেই যেকোনো একটা লক্ষ্য স্থির করো। তোমরা খুব ভাগ্যবান যে তোমরা যারা এখন লেখাপড়া করছো আর আমরা যখন লেখাপড়া করেছি তার আর্থ-সামাজিক অবস্থা সম্পূর্ণ ভিন্ন। এখন যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। আগে আমার ফরিদপুর যেতে ১৪ ঘণ্টা সময় লাগতো। এখন ঢাকা থেকে বরিশাল আসতে ৩ ঘণ্টা সময় লাগে। আগে লঞ্চে ঢাকা যেতে ২৪ ঘণ্টা সময় লাগতো, বাসে যাওয়ার সুবিধা ছিল না। আমাদের লেখাপড়া ছিল গতানুগতিক পাঠ্যপুস্তক আর লাইব্রেরী ভিত্তিক আর তোমাদের লেখাপড়া হলো ইন্টারনেট ভিত্তিক। ইন্টারনেটের মাধ্যমে সকল সুবিধা পাচ্ছো। আমাদের লক্ষ্য ছিল উন্নয়নশীল দেশ গড়ার যেখানে তোমরা বসবাস করছো আর তোমাদের লক্ষ্য হবে উন্নত দেশ গড়ার। সর্বক্ষেত্রে নিজেকে প্রস্তুত করতে হবে। আমি বিশ্ববিদ্যালয় জীবনে এক থেকে দেড় ঘণ্টা পত্রিকা পড়ে কাটাতাম। দেশের প্রতি মমত্ববোধ বজায় রেখে দেশপ্রেমিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। মাদক এবং দূর্নীতিকে না বলতে হবে। দেশের স্বার্থে নিজেকে নিয়োজিত রাখো। দেশ এবং দেশের মানুষের প্রতি সকল দায়িত্ব এবং কর্তব্য পালন করার চেষ্টা করো।

 

বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি ছিলেন শহিদুল ইসলাম জেলা প্রশাসক, বরিশাল,প্রফেসর ড. মো: আমিনুল হক অধ্যক্ষ, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল,প্রফেসর মো: আলী হোসেন হাওলাদার অধ্যক্ষ, সরকারি বরিশাল কলেজ, বরিশাল,ড: মো: রিয়াদ তানসেন সহযোগী অধ্যাপক, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, দুলাল চন্দ্র মজুমদার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল,ফয়সাল মাহমুদ সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, বরিশাল, মো. বেলাল উদ্দিন সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত), ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, বরিশাল প্রমুখ।
একই সময়ে শিক্ষার্থীদের মাদক নির্মূলে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন তারা। এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নেজারুল ইসলাম বাবুল,সেলিম, আশিক, বোরহান,পিন্টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর