1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:৪৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বশেমুরবিপ্রবি’তে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৩১৬ বার পঠিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটভুক্ত মানবিক শাখার গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (৩ মে ২০২৪) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত মানবিক শাখার (বি ইউনিট) এই পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯২.৭৩ শতাংশ। ২৩৪১ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নেয় ২১৭১ জন।পরীক্ষাকালীন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. মোবারক হোসেন ও ভর্তি পরীক্ষা কমিটি বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।পরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা গ্রহণের সর্বাত্মক চেষ্টা করছি যাতে কোনো ভর্তিচ্ছু জালিয়াতি করতে না পারে।এদিকে প্রশাসনের পক্ষ থেকে সকলের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করার পাশাপাশি ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের সার্বিক সেবা দিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠনও কাজ করে যাচ্ছে। দায়িত্বরত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সহযোগিতা করছেন।সকলের সার্বিক সহায়তায় দ্বিতীয় দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুব। প্রসঙ্গত, চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ মে বেলা ১১টা থেকে ১২ টা। তিন ইউনিটে মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন ভর্তিচ্ছুর মধ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় বসবে ৪৪৮১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর