1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৫৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

চাঁদপুরের ২ মতলবে ঘোড়া ও দোয়াতকলমের জয়

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৪০ বার পঠিত

চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে জয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এই দুই উপজেলায় ঘোড়া ও দোয়াতকলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।

চাঁদপুরের ২ মতলব উপজেলার নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী।
বুধবার (৮ মে) রাতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদের মিলনায়তনের ফলাফল ঘোষণা কক্ষ থেকে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

মতলব উত্তরে ঘোড়া প্রতীকে ৩৩ হাজার ৭০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মানিক দর্জি। তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের গাজী মুক্তার হোসেন পেয়েছেন ২০ হাজার ৯২ ভোট। আর বর্তমান চেয়ারম্যান এমএ কুদ্দুস পেয়েছেন ১৫ হাজার ১৫৮ ভোট।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রিয়াজউদ্দিন রিয়াজ নির্বাচিত হন। তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লাভলী চৌধুরী। এখানে মোট ভোটার ২ লাখ ৭৮ হাজার। এর মধ্যে গড় ভোট পড়েছে ২৪.০৮ শতাংশ।

অন্যদিকে, মতলব দক্ষিণে দোয়াতকলম প্রতীকের সিরাজুল মোস্তফা তালুকদার ১৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের সৈয়দ মনজুর হোসেন পেয়েছেন ১৫ হাজার ৬৬৭ ভোট। আর বর্তমান চেয়ারম্যান এএইচবি কবির হোসেন পেয়েছেন ১৩ হাজার ৩৫৩ ভোট।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা আক্তার আঁখি নির্বাচিত হন। তবে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শওকত হোসেন বাদল। এখানে মোট ভোটার ১ লাখ ৯৮ হাজার ২৬ জন। এরমধ্যে গড় ভোট পড়েছে ২৩. ৪১ শতাংশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর