
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে পল্লী মঙ্গল কর্মসূচি ( পিএমকে) এর উদ্যোগে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ঔষধ ও পাওয়ারের চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পল্লী মঙ্গল কর্মসূচি ( পিএমকে) মাদারীপুর সদর শাখার আয়োজনে মাদারীপুর সদর উপজেলা পরিষদ সংলগ্ন পল্লী মঙ্গল কর্মসূচি সদর উপজেলা কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচি( পিএমকে) ফরিদপুর জোনের প্রধান সহকারী পরিচালক লুৎফর রহমান মজুমদার।এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচি( পিএমকে) প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ইনচার্জ ( স্বাস্থ্য) মোঃ মনিরুজ্জামান।এ সময় আরো উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচি(পিএমকে) মাদারীপুর জেলা শাখার সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ মোফাজ্জল হোসেন,অত্র শাখার ব্যাবস্থাপক সুমন গাজী,আইটি অফিসার শুভ শাহা,জোনাল হিসাব রক্ষক রাকিব হাসান প্রমুখ।