1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৯:০৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ফরিদগঞ্জে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ,চাঁদপুর ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে রাহাতুল ইসলাম (২০) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। 

রবিবার (১২ মে) গভীর রাতে উপজেলার চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সন্তোষপুর গ্রামে  এ আত্মাহত্যার ঘটনা ঘটে। মৃত রাহাতুল ইসলাম ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তাঁর বাবা একজন দরিদ্র মানুষ, ব্যাটারী চালিত অটোরিকশা চালিয়ে ৪ সদস্যের পরিবার পরিচালনা করেন। 

আত্মহত্যার সংবাদ পেয়ে সকালে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। 

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. সুমন বলেন, রাহাতুল ইসলাম স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।

স্থানীয় একটি মাদ্রাসা থেকে কোরআনের পরিপূর্ণ হাফেজ হওয়ারপর দাখিল মাদ্রাসায় পড়াশোনা শুরু করে। শিক্ষা জীবনে অনেক মেধাবী ছাত্র হলেও গত কয়েক মাস যাবত সে হঠাৎ করে বখাটেদের সাথে মেলামেশা শুরু করে। এক পর্যায়ে সে মাদকের সাথে জড়িয়ে পড়ে। তাঁর পরিবারের লোকজন রাহাতুল ইসলামকে অনেক বাঁধা নিষেধ করেও মাদকের কাছ থেকে তাঁকে ফেরাতে পারেন নি।

গত কয়েকদিন যাবত সে বায়না ধরেছে, তাকে মোটরসাইকেল কিনে দেয়ার জন্য। তাঁর দরিদ্র বাবার পক্ষে মোটর সাইকেল কিনে দেয়া সম্ভব না, জানিয়ে দেয়ারপর সে  বসতঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাহাতুলের মরহেদ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর