1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১২:০১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধনঃ নিরাপদ সড়কের দাবী

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী সামন্তী আক্তারের মৃত্যুর ঘটনায় শোক র‍্যালি, ঘাতক বেপরোয়া বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা। সোমবার (১৩ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে কলেজের শিক্ষক মন্ডলী ও শত শত শিক্ষার্থী এ শোক র‍্যালিতে অংশ গ্রহণ করে বেপরোয়া বাস চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবী জানান । র‍্যালিটি কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে ভাঙ্গা বাজার প্রদক্ষিণ করে ফরিদপুর – বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ডে এক মানববন্ধন কর্মসূচি পালন করে । এ সময় বক্তব্য রাখেন সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুছ ছাত্তার মিঞা, ইতিহাস বিভাগের শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, ইংরেজি বিভাগের শিক্ষক ঝর্ণা রানী মৃধা, ভূগোল বিভাগের শিক্ষক এসএম সরোয়ার হোসেন, অর্থনীতি বিভাগের এমএ রাকিব, ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক মোঃ নুরুজ্জামান, মার্কেটিং বিষয়ের শিক্ষক তপন কুমার সাহা, ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক মোঃ জাকির হোসেন, ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, সমাজকর্ম (সম্মান) বিষয়ের প্রথম বর্ষের ছাত্রী রুবিয়া আক্তার প্রমুখ। এ সময় বক্তারা ভাঙ্গা হাইওয়েতে তিন চাকার যানবাহন চলাচল করতে না দেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানান। তারা ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড থেকে পুখুরিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত সকল ধরনের যানবাহন ধীর গতিতে চালানোর দাবী জানান।
উল্লেখ্য, গত ১১ মে সকাল ৮ টায় সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী সামন্তী আক্তার সড়ক দুর্ঘটনায় নিহত হয়। সে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রাম থেকে একটি ইজি বাইকে ভাঙ্গা আসার পথে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার কৈডুবি নামক স্থানে পৌছিলে একটি দ্রুত গতির বাস তাকে বহনকারী ইজিবাইককে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর