1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৪:৪২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

স্মার্ট সমৃদ্ধ বাংলাদেশের অভীষ্ট লক্ষ্য অর্জনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার মর্যাদা বৃদ্ধি ও পেশাগত সমস্যাসমাধানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২১৯ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি :-

অপার সম্ভাবনার স্মার্ট সমৃদ্ধ বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে জনশক্তির দক্ষতা উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে শিক্ষার্থী ও অভিভাবকদের আকৃষ্ট করার উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানের যে উদ্যোগে নিয়েছে, সেটিকে স্বাগত জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। আজ ১৫ মে বিকাল ০৩ ঘটিকায় সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ জেলা আইডিইবি নেতৃবৃন্দ শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগকে সময়োপযোগী আখ্যায়িত করে এর দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বলা হয় শিক্ষা মন্ত্রণালয়ের যুগান্তকারী উদ্যোগ বাধাগ্রায় করার উদ্দেশ্যে প্রতিক্রিয়াশীল ডিগ্রি ইঞ্জিনিয়ার ও তাদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র পক্ষে যে বিস্তুপ প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, সেটি অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। এ ধরনের জাতি বিনাশী কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আইডিইবি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছে। আইডিইবি নেতৃবৃন্দ বলেন, ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং এ বিভক্ত দেশের প্রকৌশল কর্মাঙ্গনের সুষ্ঠু ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে রাষ্ট্রীয় ব্যাপক অর্থে শিক্ষিত ডিগ্রি প্রকৌশলীদের প্রকৌশল গবেষণা, উদ্ভাবনী ও পরিকল্পনায় মনোযোগ বাড়াতে হবে। পাশাপাশি ডেস্ক ইঞ্জিনিয়ারিং নিয়োজিত ডিপ্লোম্য

ইঞ্জিনিয়ারদের দক্ষতা উন্নয়নে এই শিক্ষা আধুনিকায়ন করা প্রয়োজন।

সংবাদ সম্মেলন থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন, জাতীয় মেধার অপচয় রোধ ও প্রশাসনে শ্রেণী স্বার্থ দ্বন্দ্ব নিরসনে এবং রাষ্ট্রের অর্থ অপচয় রোধে প্রশাসনিক ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদধারীদের প্রবেশ রোধে পেশা পরিবর্তনের আত্মঘাতি সিদ্ধান্ত রাষ্ট্রীয় আইনি কাঠামোর মাধ্যমে বন্ধ করা, প্রবনমন্ত্রীর প্রতিশ্রাত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে অন্যান্য পেশাজীবীদের ন্যায় একটি স্পেশাল ইনক্রিমেন্ট এবং পরিকল্পনা ও নকশা বিভাগে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপ-সহকারী প্রকৌশলীদেরকে সহকারী প্রকৌশলীদের ন্যায় ৩টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণদের ক্রেডিট ওয়েভার দিয়ে ২ বছরে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার সুযোগ প্রদানে ৪ দফা সাবি জানানো হয়।

ঘোষিত দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন থেকে মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে জেলা শাখার

উদ্যোগে সংবাদ সম্মেলন, ১২-১৮ মে’২৪ আইডিইবি জেলা নির্বাহী কমিটির উদ্যোগে পলিটেকনিক ইনস্টিটিউটের বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ), বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি, পেশাজীবী অন্যান্য সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সংগঠনসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় ও জনগণকে অবহিতকরণ, ১৯-২৩ মে’২৪ ঢাকায় সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে স্ব স্ব প্রধান দপ্তরে প্রতিবাদ সভা ও শিক্ষামন্ত্রী সমীপে স্মারকলিপি প্রদান, ২৬ মে ২৪ কেন্দ্রীয়ভাবে ঢাকায় আইডিইবি ঢাকা জেলা, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, বাকাছাপ ও সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব সম্মুখে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল শেষে শিক্ষামন্ত্রী সমীপে স্মারকলিপি প্রদান এবং ২৭-৩০ মে’২৪ পর্যন্ত সকল জেলা ও সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে ছাত্র শিক্ষক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে প্রতিবাদ সভা এবং সভা শেষে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষ্যমন্ত্রী সমীপে স্মারকলিপি প্রদান।।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) বাংলাদেশ এর সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন জনাব মোঃ আজিজুল সিকদার, জনাব কালিকৃষ্ণ পাল, মোঃ কামরুজ্জামান নয়ন, জনাব সব্যসাচী দত্ত, জনাব মোঃ আনিসুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর