1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১১:৫৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

চুরি করেও শেষ রক্ষা হলো না ভাঙ্গায় টয়লেটের সেফটি ট্যাংকিতে মিললো ৪০ হাজার ডলারঃ ঘটনায় জড়িতকে আটক

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের রায়পাড়া সদরদী গ্রাম থেকে চুরি করে নিয়ে আসা ৪০ হাজার মার্কিন ডলার সহ ঘটনায় জড়িত চোরকে আটক করেছে পুলিশ। কৌশলে চুরি করে পালিয়েও শেষ রক্ষা হলো না চোরের। অবশেষে ভাঙ্গা থানা পুলিশের হাতে ওই মেহেদী হাসান তামীম(২৭) নামে চোরকে আটক এবং নিজ বাড়ি রায়পাড়া সদরদী গ্রামের টয়লেটের একটি সেফটি ট্যাংকি থেকে ডলারগুলো উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত আলতাফ কাজীর ছেলে।
এ ঘটনায় চোরের বিরুদ্ধে একটি চুরি মামলা দায়ের হয়েছে।
ভাঙ্গা থানা পুলিশের এস,আই মনির হোসেন জানান, আসামি মেহেদী হাসান তামিম ঢাকায় থেকে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করত। গত ২২ মে বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার এস,এম তৌহিদুজ্জামানের বাসায় বিদ্যুতের কাজ করতে যায় সে। কাজ করার এক ফাঁকে ওই ইঞ্জিনিয়ারের ছোট ভাইকে অস্ট্রেলিয়ায় পাঠানোর জন্য বাসায় রাখা ছিল ৪০ হাজার (ইউএস) ডলার। যাহা বাংলা টাকায় প্রায় ৪৭ লক্ষ টাকা। তামিম কাজ করার ফাঁকে কৌশলে ৪০ হাজার ডলার নিয়ে গ্রামের বাড়ী ভাঙ্গায় পালিয়ে আসে। পরে তৌহিদুজ্জামান এর লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে তামিমের বাড়ি রায়পাড়া অভিযান চালিয়ে মেহেদী হাসান তামিমকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে বাড়ির টয়লেটের সেফটি টাংকি মধ্যে লুকিয়ে রাখা ৩৬ হাজার ২০০ ডলার উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে ভাঙ্গায় একজন মিস্ত্রির বাড়ি থেকে বিপুল পরিমাণ ডলার উদ্ধারের ঘটনায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
২৪.০৫.২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর