1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১২:২৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

দেশে গনতন্ত্র ও আইনের শাসন নেই

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ, চাঁদপুর জেলা প্রতিনিধি:

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশ স্বপ্নদ্রষ্টা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে চাঁদপুর জেলা বিএনপি।

৩১ মে শুক্রবার বিকেলে শহরের চিত্রলেখা মোড়ে আলোচনা সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতৃবৃন্দ সভাস্থলে উপস্থিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি (কুমিল্লা বিভাগ) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। তিনি বক্তব্যে বলেন, চাঁদপুরের মাটি বিএনপির ঘাটি,বেগম খালেদা জিয়ার ঘাটি,তারেক রহমানের ঘাঁটি। শহীদ জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে এদেশে স্বাধীন হতনা। আজকে দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। আজকে মানুষ দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারনে দিশেহারা। ঠিকমতো গ্যাস, বিদ্যুৎ পাচ্ছে না।

তিনি বলেন, সরকারের পালিত চামচারা ফেসে গেছে। আজকে জনগণ আজিজ বেনজিরের বিচার করবে। বিএনপি অচিরেই ক্ষমতায় আসবে।বিএনপি ক্ষমতায় আসলে আমরা অক্ষরে অক্ষরে সব কিছুর বিচার করবো। আজকে ভারতে শিরোনাম কি? মোদি এখন শেখ হাসিনাকে অনুসরণ করেছে।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝি ও সাংগঠনিক সম্পাদক
হাজী মোশাররফ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা রাশেদা বেগম হীরা, এম এ হান্নান, সহ-সভাপতি ডাঃ শামিম আহমেদ সরকার, জসিম উদ্দিন খান বাবুল, শুক্কুর পাটওয়ারী, দেওয়ান শফিকুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সহ-সভাপতি আফজাল হোসেন, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা মহিলাদলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হযরত আলী ঢালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর