1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| ভোর ৫:৩১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মোটরসাইকেল দুর্ঘটনা ভাঙ্গায় ৭ বছর প্রবাস শেষে বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে লাশ হলেন দুই ভাই

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৪০ বার পঠিত

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের প্রবাসী যুবক বিয়ে করা হলোনা। ৭ বছর প্রবাস জীবন শেষে ছোট ভাইকে নিয়ে মোটরসাইকেলযোগে বিয়ের মেয়ে দেখে গোপালগঞ্জ থেকে বাড়ি আসার পথে প্রান গেল দুই ভাইয়ের। নিহতরা হলো আপন দুই ভাই মিথুন মাতুব্বর (৩৪) ও অন্তর মাতুব্বর (১৯) । দুই সহোদর উপজেলার আলগী ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে চারটার দিকে দুই ভাই মোটরসাইকেল যোগে -খুলনা গোপালগঞ্জ জেলার মহাসড়কের কাশিয়ানি থানাধীন হিরণ্যকান্দি (দক্ষিণ পাড়া) নামকস্থানে জামে মসজিদের সামনে মহাসড়কের উপড়ে পৌছিলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বামপার্শ্বের রেলিং এর সাথে স্বজোরে ধাক্কা মারে। এতে তারা মোটর সাইকেল হতে ছিটকে রাস্তার পাশে পড়ে গিয়ে গুরুতর জখমপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটর সাইকেলের পিছনের সিটে বসা মিঠুন মাতুব্বর (৩৪) কে মৃত ঘোষণা করেন এবং ছোট ভাই মোটর সাইকেলের চালক অন্তর মাতুব্বর (১৯) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করে। পরে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, ৭ বছর প্রবাস জীবন শেষে বাড়িতে এসে ছোটভাইকে নিয়ে বিয়ের জন্য মেয়ে দেখতে তার এক আত্মীয় বাড়ি গোপালগঞ্জ যায়। সোমবার ভোর সাড়ে চারটার দিকে তাদের বাহন সুজুকি জিক্সার মোটর সাইকেল নিয়ে গোপালগঞ্জ থেকে নিজ বাড়ীতে আসার পথে ভোর অনুমান- ০৪:৩০ ঘটিকার সময় গোপালগঞ্জের কাশিয়ানি থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি (দক্ষিণ পাড়া) নামকস্থানে জামে মসজিদের সামনে মহাসড়কের উপড়ে পৌছিলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বামপার্শ্বের রেলিং এর সাথে স্বজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল হইতে ছিটকে রাস্তার বামপার্শ্বে পড়ে তারা গুরুতর জখমপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটর সাইকেলের পিছনের সিটে বসা মিঠুন মাতুব্বর (৩৪) কে মৃত ঘোষণা করেন এবং মোটর সাইকেলের চালক অন্তর মাতুব্বর (১৯) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করলে সোমবার দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । দূর্ঘটনা কবলিত গাড়ীটি থানা হেফাজতে আটক। এদিকে দুই ভাইয়ের এক সাথে করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের আর কোন ভাই নেই। নিহতের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর