1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৫০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় প্রলোভন দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃ থানায় মামলা

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাররা গ্রামে ৩ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছে রহিম শেখ(৩৫) নামে এক বখাটে যুবক।
সে ওই গ্রামের খবির শেখের ছেলে। পেশায় সে অটো ভ্যান চালক। তার একটি ছেলে এবং দুইটি মেয়ে রয়েছে বলে প্রকাশ। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সোমবার রাত দুইটার দিকে শিশুর মা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা করেছেন। ঘটনার পর থেকে ওই বখাটে পলাতক রয়েছে।
পুলিশও পরিবারের সূত্রে জানা গেছে , বখাটে যুবক রহিম তার ছেলের সঙ্গে খেলাধুলা করতে যায় ওই শিশুটি। পরে বখাটে রহিম তার ছেলেকে মোবাইল হাতে দিয়ে অন্যত্র স্থানে সরিয়ে দিয়ে শিশুটিকে প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে পুকুরপাড়ের গাছের ঝোপের মধ্যে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় বখাটে। এ সময় শিশুটির চিৎকারে পার্শ্ববর্তী এলাকার এক মহিলা পুকুর পাড়ে কাপড় ধোওয়ার জন্য আসে। এ সময় মেয়েটির চিৎকার শুনে এগিয়ে গেলে সে পালিয়ে যায়। পরে বাচ্চাটিকে উদ্ধার করে তার মায়ের কাছে পৌঁছে দেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকার মান্যগণ্য ব্যক্তিরা প্রথমে গোপনে মীমাংসার চেষ্টা চালায়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনার সত্যতা পায়। এক পর্যায়ে মেয়েটির মা বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা রুজু করেন।
এ ঘটনায় মামলার তদন্তকারী অফিসার পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আব্দুল হক ঘটনাটি নিশ্চিত করে জানান, শিশুটিকে প্রলোভন দেখিয়ে পুকুরপাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছে ওই বখাটে রহিম। এ বিষয়ে মামলা নেওয়া হয়েছে রহিমের বিরুদ্ধে । আসামি গ্রেফতার করার চেষ্টা চলছে।

মোঃ সরোয়ার হোসেন
১০.০৬.২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর