1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১২:৪৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় প্রতিপক্ষের দ্বারা গভীর রাতে প্রবাসীর জমি দখলের অভিযোগ

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৬০ বার পঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-ফরিদপুরের ভাঙ্গায় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে গভীর রাতে সৌদি প্রবাসীর ২২ শতাংশ ফসলি জমি দখল ও ঔষধ দিয়ে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার কাওলীবেড়া ইউনিয়নের নিশ্চিন্তাপুর গ্রামের সৌদি প্রবাসী পলাশ মাতুব্বর ও আদম আলীর জমি একই গ্রামের মিরাজ মাতুব্বর ও তার লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। বৃহস্পতিবার সকালে পলাশ মাতুব্বর ভাঙ্গা প্রেসক্লাবে একটি এবং ভাঙ্গা থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে সৌদি প্রবাসী আদম আলী অভিযোগ করে জানান, আমাদের বাড়ির সাথে ১০০ নং নিশ্চিন্তাপুর মৌজার, ১৯২ খতিয়ানে, বি,এস ৯১৫ নম্বর দাগে ২২ শতাংশ জমি বহুবছর যাবৎ ভোগদখল করে আসছি। এই জমি আমার দাদা মুনসুর আলী মাতুব্বর প্রায় ৮৫ বছর আগে আর এস রেকর্ড মুলে ২২ শতাংশ জমির মালিক হন । ওয়ারিশমূলে এস,এ এবং বি,এস আমার বাবা খবির মাতব্বর রেকর্ড মূলে মালিক হয়। বাপ-দাদা থেকে এই সম্পত্তির মালিক এখন আমরা ৫ ভাই । প্রায় শতবছর ধরে এই সম্পত্তি আমরা চাষাবাদ করে আসছি। আমরা সবাই প্রবাসে বসবাস করি। আমাদের কাগজপত্র সব ঠিক থাকার পরও গ্রামের লাঠিয়াল বাহিনীরা রাতের আঁধারে আমাদের জমি দখল এবং ক্ষেতের ফসল ঔষধ দিয়ে নষ্ট করে ফেলেছে ।

প্রবাসী পলাশ মাতুব্বরের অভিযোগ সুত্রে জানা যায়, এই সম্পত্তি ক্রয় সুত্রে আমার দাদা পরে আমার বাবা তারপর আমরা জমি ভোগ দখল করে আসছি। ৮০/৮৫ বছর পর এলাকার লাঠিয়াল বাহিনী মিরাজ মাতুব্বর ও তার লোকজন ২২ শতাংশ জায়গা জোর পূর্বক রাতের আঁধারে দখল করে ছাপড়া উঠায় ।
এ সম্পত্তি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে শালিস বৈঠক হলেও মিরাজ ও তার লোকজন শালিস মানছেনা। তাই আমি আইনের সাহায্য এবং সাংবাদিকদের সহযোগিতা চাচ্ছি।

এ বিষয় মিরাজ মাতুব্বর বলেন, আমরা ৩০-৪০ বছর ধরে ঢাকায় কাজ কর্ম করি। পলাশ মাতুব্বরেরা জমি খাইতেছিল কিন্তু আমার কাগজ পত্র আছে। তাই আমি দখল করেছি।
এ ব্যাপারে ভাঙ্গা থানার এস,আই শওকত হোসেন জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর