1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:৫১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় শেষ মুহুর্তে জমে উঠেছে পশুর হাটগুলো

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

ভাঙ্গা( ফরিদপুর)  প্রতিনিধিঃ ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। ফরিদপুর জেলার ভাঙ্গায় ক্রেতা-বিক্রেতাদের পদভারে জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। চলতি বছর কোরবানির জন্য বেশির ভাগ খামারি খড়, ভুসি, কলাই, ঘাস, খৈল প্রভৃতি প্রাকৃতিক খাবার খাওয়ানোর মাধ্যমে গরু মোটাতাজা করছেন। কোরবানির হাটে এসব গরু বিক্রি করে খামারিরা ভালো লাভের আশা করছেন।ভাঙ্গার অন্যতম বৃহত্তম মালিগ্রাম কোরবানির পশুর হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিক্রির জন্য প্রচুর দেশি গরু আমদানি করা হয়েছে। গরু ব্যবসায়ীরা জানান, হাটে ক্রেতার সংখ্যা বেশী হলেও তারা দাম হাকছেন কম। আকাশচুম্বী পশুখাদ্যের দাম বেশী হওয়ায়  তারা দাম নিয়ে শংকায় রয়েছেন। তবে ক্রেতারা কম দামে পশু কিনতে পরে বেজায় খুশি।  বেশীরভাগ ক্রেতাই মোটামুটি হাতের নাগালের মধ্যে দাম রয়েছে বলে  জানান।

সাউতিকান্দা গ্রামের গরু বিক্রেতা ইউনুছ আলী বেপারী জানান, তিনি হাটে ২৫ টি গরু বিক্রি করতে নিয়ে এসেছেন। তাঁর গরুগুলো প্রাকৃতিক খাবারের মাধ্যমে মোটাতাজা করা হয়েছে। তার পরও ভারত থেকে আমদানি করা গরুর চেয়ে দাম কিছুটা কম হয়েছে। কোরবানির দিন ঘনিয়ে আসায় সামনের দিনগুলোতে তিনি ভালো লাভের আশা করছেন। আরো বেশি দাম পেলে তিনি বিক্রি করবেন বলে জানান।  গরু কিনতে আসা কদ. মজিবুর রহমান জানান, তিনি ২ লাখ ১২ হাজার দিয়ে একটি গরু কিনেছেন। তিনি  জানান, দাম  নাগালের মধ্যেই রয়েছে। অন্যদিকে, মালীগ্রাম হাটে কোরবানির ঈদ সামনে রেখে অনেকেই পছন্দের ছাগল বিক্রি করতে  এনেছেন। ছাগল বিক্রেতা আনোয়ার জানান, তিনি একটি ছাগল এনেছেন। এর দাম উঠেছে ৫০ হাজার টাকা। তিনিও বেশি দাম পেলে বিক্রি করবেন বলে জানান।

এদিকে সন্ধ্যার কিছুক্ষন পূর্বে সরেজমিনে গিয়ে দেখা যায় অনেক বাহারী ও দৃষ্টিনন্দন ছাগল বিক্রয়ের জন্য নিয়ে আসা হয়েছে। তবে ক্রেতাশুন্য বলে জানান বিক্রেতারা। দামও হাকছে কম। এজন্য তারা হতাশ। অপরদিকে ওই হাটের ইজারাদার জানান, কোরবানি সামনে রেখে হাটে প্রচুর দেশি ও বিদেশি গরু আমদানি হয়েছে। সরকারি বিধি অনুযায়ী হাসিলের টাকা নেওয়া হচ্ছে এবং গরু বিক্রেতাদের স্বার্থ রক্ষার জন্য যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মামুন আল রশিদ জানান , ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার কথা মাথায় রেখে হাটগুলোতে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে নিরাপত্তা টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। সড়কের নিরাপত্তা, দুর্বৃত্তদের রুখতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ তৎপর রয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত  প্রাণিসম্পদ কর্মকর্তা  মোঃ শহিদ শরীফ বলেন, ‘কোরবানি সামনে রেখে আমাদের কর্মচারী, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীদের নিয়ে কয়েকটি মনিটরিং টিম নিষিদ্ধ ওষুধ প্রয়োগ নিরুৎসাহিত করতে এবং অসুস্থ পশুর চিকিৎসা দেওয়ার জন্য প্রতিটি হাটে কাজ করছে। নিষিদ্ধ ওষুধ প্রয়োগের মাধ্যমে গরু মোটাতাজাকরণের কুফল সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের টিমগুলো প্রতিটি ওষুধের দোকান, খামারি ও জনসমাগম স্থানে লিফলেট বিতরণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর