1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:৫৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় বিলের ভিতর মিললো কঙ্কালসার মানুষের মৃতদেহ 

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

 মোঃ সরোয়ার হোসেন,  ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা  ইউনিয়নের পাতরাইল দিঘীরপাড় নয়াকান্দী গ্রামের বিলের ধান ক্ষেতের মধ্যে থেকে  এক ব্যক্তির কঙ্কালসার মৃতদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ ও সিআইডির যৌথ দল।

শুক্রবার (২৮জুন) দুপুরে ওই গ্রামের  ধান ক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধারের পর মরদেহটি পার্শ্ববর্তী উপজেলার কালামৃধা ইউনিয়নের পাতরাইল গ্রামের মোতালেব হাওলাদারের বলে তার স্বজনেরা সনাক্ত করে। 

পুলিশে ও স্থানীয় সূত্রের জানা গেছে, কয়েক কৃষক  গ্রামের বিলের মধ্যে কৃষি জমিতে কাজ করতে গেলে ধান ক্ষেতে কঙ্কাল এর কিছু  মাথা ও হাড়গোড়  বিচ্ছিন্ন  অবস্থায় দেখতে পায়। পরে ভাঙ্গা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ও জেলা সিআইডির একটি টিম ঘটনাস্থলে এসে  ধান ক্ষেত থেকে মানুষের একটি কঙ্কালসার মৃতদেহ উদ্ধার করে । পরে মৃতের ছেলে পরনের পোশাক দেখে মরদেহটি তার পিতার বলে সনাক্ত করে। 

 মুতের ছেলে মিজানুর হাওলাদার জানান, প্রায়  একমাস পূর্বে পার্শ্ববর্তী শিবচর উপজেলায় তার এক মামাতো ভাইয়ের মৃতের সংবাদ পেয়ে  আমার বাবা দেখতে গিয়ে   আমার বাবা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করার পর তাকে কোথাও  না পেয়ে ভাঙ্গা থানায় একটি জিডি করা হয়। আজ স্থানীয় কয়েক কৃষক  ঘাস কাটতে আসলে তারা জমির ধানক্ষেতের মধ্যে একটি  কঙ্কাল দেখতে পায়। খবর পেয়ে কঙ্কালসার মরদেহের পরনের লুঙ্গি ও একটি গামছা দেখে  এটি আমার বাবার মরদেহ বলে  সনাক্ত করি।

 এদিকে মৃতের পরিবারের সদস্যরাও কঙ্কালসার  মৃতদেহের পরিধান করা লুঙ্গি দেখে এটি মোতালেব হাওলাদারের মৃতদেহ বলে সনাক্ত করেন। গত প্রায় একমাস ধরে তিনি নিখোঁজ ছিলেন বলে জানান তারা।এছাড়া তিনি মানসিক রোগে আক্রান্ত ছিলেন বলে তারা জানান।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ( ভাঙ্গা সার্কেল)তালাত মাহমুদ শাহানশাহ বলেন, কালামৃধা ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের ফসলি মাঠের ভিতর কঙ্কাল পাওয়ার খবর  পাই।কঙ্কাল টি ছিন্নবিচ্ছিন্ন ছিল। আজ সকালে সরেজমিনে এসে দেখি এটি প্রায় মাসখানেক যাবত পরে ছিল। 

তিনি় আরও বলেন, থানায় একটি নিখোঁজ জিডি করা হয়। সেই জিডির ভিত্তিতে  লাশটিল পরিহিত পোশাক দেখে  প্রাথমিকভাবে সনাক্ত  করা হয়েছে। ওই ব্যক্তি ৭২ বছর বয়সি একজন বৃদ্ধা। সে পার্শ্ববর্তী শিবচরের একটি জানাযায় অংশ নিয়ে বাড়ি ফেরার পথে  তিনি পথ হারিয়ে মাঠের মধ্যে অসুস্থ হয়ে  মৃত্যুবরণ করে থাকতে পারেন। আমরা ডিএনএ স্যাম্পল সংগ্রহ করেছি পরিবারের সাথে ডিএনএ স্যাম্পল মিলাবো। এরপর একটি অপমৃত্যু মামলা রুজু করবো। পরবর্তীতে আর কোন তথ্য উদঘাটন হলে আমরা তখন আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা, ফরিদপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর