1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:৩৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় উত্তক্তের প্রতিবাদ করায়  শিক্ষক- কর্মচারীকে লাঞ্ছিত ও হুমকি: বিচারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ 

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৭০ বার পঠিত

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা ( ফরিদপুর)  প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উত্তক্তের প্রতিবাদ করায় বহিরাগত কর্তৃক বিদ্যালয়ের কর্মচারীকে লাঞ্ছিত, মারধোর এবং শিক্ষকদের সাথে অশোভন আচরন,হুমকির প্রতিবাদ করেছেন শিক্ষক- শিক্ষার্থী। এর জের ধরে রোববার সকালে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় ক্যাম্পাস ও পার্শ্ববর্তী কালামৃধা বাজার  এলাকায় বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করে। বিষয়টি নিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় ম্যানজিং কমিটির সভাপতিকে অবগত করে এবং  ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় রাজৈর উপজেলার চাঁদপট্টি গ্রামের জনৈক রিমন মাতুব্বর(১৬) বিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের উত্তক্ত করতে থাকে। এক পর্যায়ে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন অর রশিদ ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে বলেন এবং ভবিষ্যতে এমন কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। পরে ওই ব্যাক্তি সকাল ১০ টার দিকে তার পিতা জনৈক সিগলু মাতুব্বরকে সঙ্গে নিয়ে আসে বিদ্যালয়ে প্রবেশ করেই গালিগালাজ ও বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী  রতন মালাকারের শার্টের কলার চেপে ধরে ব্যাপক লাঞ্ছিত করে।  এক পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে প্রবেশ করে সব শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও নানাভাবে হুমকি দিয়ে চলে যায়। এক পর্যায়ে শিক্ষকদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে।  বিষয়টি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে তারা জড়ো হয়ে বিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়ে। তারা তাদের শিক্ষকদের অপমান  বহিরাগতের বিচারের দাবীতে নানা শ্লোগান দেয়। 

   এ ঘটনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের জানানো হয়। তারা জরুরী বৈঠকে বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ব্যবস্থা গ্রহনের দাবী জানান।। 

এ ব্যাপারে বিদ্যালয়ের পরিচালনা এডহক কমিটির সভাপতি মোঃ লিটন মাতুব্বর বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। জড়িত উত্তক্তের বিচারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ দেওয়া হয়েছে। অবিলম্বে এর দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। বিদ্যালয়ের অভিভাবক সদস্য আসাদ খলিফা বলেন,বিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক কর্মচারীকে লাঞ্ছিত করেছে। আমরা এর উপযুক্ত বিচার চাই। 

এদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসমা আক্তার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন,জড়িতদের বিচারের জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ দেওয়া হয়েছে। অবিলম্বে বিদ্যালয়ের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করছি। 

মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা, ফরিদপুর।

মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭

তাং৩০.০৬.২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর