1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:১০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরে হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৩৩ বার পঠিত

তুহিন ফয়েজ,মতলব চাঁদপুর প্রতিনিধি-

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ছেঙ্গারচর পৌর অডিটোরিয়ামে পবিত্র কোরআন থেকে তেলোয়াত, মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাপার সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়া। বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের মূল স্তম্ভ হল জাতীয় পার্টি এবং হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বাংলাদেশের মেঘা প্রকল্প উন্নয়নের ছক এঁকেছেন। বাংলাদেশের কৃষি ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করে গেছেন।

এমরান হোসেন মিয়া আরও বলেন, চাঁদপুর তথা মতলবে এরশাদের উন্নয়ন এখনো কথা বলে। মতলবে ইরিগেশনের জন্য বিশাল বেরীবাঁধ নির্মাণ, প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ সহ আরো অনেক উন্নয়ন করেছেন, যা বলে শেষ করা যাবে না। তিনি আরো বলেন মতলব ধনাগোদা বেরিবাদ নির্মাণে কেন এত টাকা খরচ হয়েছিল এই কথা বলে সংসদ থেকে বিএনপি ও আওয়ামীলীগ সংসদে অধিবেশন চলাকালীন বের হয়ে গিয়েছিলেন।

আমি আজকের এই দিনে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার শান্তি কামনা করি। এবং মতলবে এরশাদের উন্নয়ন বাস্তবায়ন করেছেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী বৃহত্তর কুমিল্লার প্রথম মেজর জেনারেল মরহুম সামছুল হক। আমি তাদের জন্যও সকলের কাছে দোয়া চাই।
মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহরাফ মিয়াজির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাপার সদস্য মোল্লা বোরহান উদ্দিন, চাঁদপুর জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট লতিফ শেখ, শহর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম দেওয়ান স্বপন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন হিরু, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি নান্নু ভূইয়া, শহর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মফিজ বেপারী, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন, মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাইনুদ্দিন মাষ্টার, সহ-সভাপতি করিম মোল্লা, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক ইকবাল কবির গাজী, মতলব উত্তর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে তাবারক বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর