1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:৫১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

এফবিসিসিআই থেকে চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালে আলটিমেটাম

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি মানববন্ধন করেছেন সংগঠনটির কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধন থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে চাকরিচ্যুতদের নিজ নিজ পদে (জ্যেষ্ঠতা ও পদোন্নতিসহ) পুনর্বহালের আল্টিমেটাম দেন তাঁরা। একইসঙ্গে প্রাপ্য সার্ভিস বেনিফিট ও অন্যান্য বকেয়া পাওনাদি পরিশোধের দাবি জানান।

আজ শনিবার (১৭ আগস্ট) মতিঝিলে এফবিসিসিআই ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। এবিষয়ে এফবিসিসিআই প্রেসিডেন্ট বরাবর এক স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিটি সংগঠনের মহাসচিব গ্রহণ করেন।

মানববন্ধনের সমন্বয়ক জাকারিয়া আল মাহমুদ বলেন, ২০২০ সালে দেশে করোনা মহামারির কারণে ব্যবসা-বাণিজ্য এবং জনজীবনে মারাত্মক সংকট নেমে আসে। সেই দুর্যোগময় মুহূর্তে এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম দলীয়করণের নামে ৬২ জন কর্মকর্তা-কর্মচারীকে জোরপূর্বক পদত্যাগ করাতে বাধ্য করেন। পাশাপাশি প্রাপ্য সার্ভিস বেনিফিট থেকে তাদের (কর্মকর্তা-কর্মচারী) বঞ্চিত করেন।

বেআইনিভাবে চাকরিচ্যুত এবং প্রাপ্য বেতন-ভাতাদি সম্পূর্ণরূপে না পাওয়ায় অনেকে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন জানিয়ে জাকারিয়া আল মাহমুদ বলেন, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা তাদের সমস্যা নিরসনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালকের কাছে আবেদন করেছেন। এছাড়াও এফবিসিসিআইয়ের প্রেসিডেন্টের কাছে আবেদন জানিয়েছেন। ২০২২ সালে আইনজীবীর মাধ্যমে এফবিসিসিআই কর্তৃপক্ষকে ডিমান্ড নোটিশ প্রদান করা হয়। কিন্তু কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই দাবি আদায়ে নিরুপায় হয়ে মানববন্ধন করছি। এসময় এফবিসিসিআই থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালসহ আগামী ৭২ ঘণ্টার মধ্যে চাকরিচ্যুতদের নিজ নিজ পদে পুনর্বহালের জন্য এই আল্টিমেটাম জানান তিনি। একইসঙ্গে প্রাপ্য সার্ভিস বেনিফিট ও অন্যান্য বকেয়া পাওনাদি পরিশোধের দাবিও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর