1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১০:০০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় অবশেষে মারা গেল নাজমুল 

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১২৫ বার পঠিত

ভাঙ্গার নিহত ২ যুবকের বাড়িতে চলছে শোকের মাতম

 ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ সৌদি আরবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ভাঙ্গার আরেক প্রবাসী যুবক নাজমুল শেখ(২৫)  চিকিৎসাধীন অবস্থায় অবশেষে  মারা গেল । সে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের ইউনুস শেখের পুত্র । গত শনিবার দিনগত রাতে (২৪ আগষ্ট) সৌদি আরবের  দাম্মাম শহরে কোম্পানির কাজ শেষ করে বাসায় ফেরার পথে প্রাইভেটকার ও  ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনা স্থলে ভাঙ্গার এক প্রবাসী  যুবক লিয়ন সহ ৬ জন নিহত ও নাজমুল গুরুতর আহত হয়। ৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার সকালে  সবাইকে কাঁদিয়ে নাজমুল চলে যায় না ফেরার দেশে। এ নিয়ে গত তিন দিনের ব্যবধানে ভাঙ্গার দুই প্রবাসীর মৃত্যু হলো।

আজ মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে নাজমুলের নিহতের খবর গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলার ভদ্রাসন গ্রামে  পৌছলে এক হৃদয়ে বিদারক দৃশ্যের অবতারনা হয়।৷ সন্তানকে হারিয়ে মা-বাবা এখন পাগল প্রায়। গ্রামবাসী ও আত্মীয় স্বজনরা বাড়িতে ভীড় জমায় এবং কান্নায় ভেঙে পড়ে। এসময় তাদের আহাজারিতে  এলাকার পরিবেশ যেন ভারী হয়ে উঠে। 

 তুজারপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ অলিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, শনিবার রাতে সৌদি আরবে  কাজ শেষ করে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পতিত হলে নাজমুল গুরুতর আহত হয়। আজ মঙ্গলবার সকালে খবর পেলাম নাজমুলও মারা গেছে ।

 জানা গেছে, সংঘটিত দুর্ঘটনায়  তাদের গাড়িতে থাকা ৭ শ্রমিকের মধ্যে ৭ জনই মারা যায়।  এদের মধ্যে দুইজনের বাড়ি ভাঙ্গা উপজেলায়। দুর্ঘটনায়  একমাত্র বেঁচে যাওয়া  নাজমুল(২২) গুরুতর আহত হয়ে আই সি ইউ তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিল।  স্বজনরা জানান, মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে সৌদি আরবের দাম্মামে  ( শনিবার ২৪ আগস্ট) রাত সাড়ে এগারোটার দিকে। নিহত আশফাক ফকির লিওনের (২২) বাড়ী ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌরসদরের চৌধুরীকান্দা সদরদী গ্রামে। তার বাবার নাম জাহাঙ্গীর ফকির। পরিবারের সদস্যরা  জানান, লিওন ছিল পরিবারের একমাত্র ছেলে। তিন ভাই বোনের মধ্যে  সবার ছোট লিওন। লিওনের বড় বোন সৌদি আরবে থাকাবস্থায়ই বোনই লিওনকে নিয়েছে। মাস খানেক হয় বাংলাদেশে এসেছে লিওনের বোন ও ভগ্নিপতি। সংসারের হাল ধরতে অল্প বয়সেই এইচএসসিতে উঠে সৌদি আরবে পাড়ি জমান লিওন।  সন্ধ্যার পরে ওরা সাত বন্ধু মিলে একটি প্রাইভেটকারে বাসায় ফিরছিল।  রাত  সাড়ে আটটার দিকে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে  ছয়জন ঘটনাস্থলে নিহত হন। ওরা সবাই মিশরের নাগরিক   অলৌকিকভাবে বেঁচে যাওয়া  নাজমুল গুরুতর আহত হন। সে  একটি হাসপাতালের আই সি ইউ তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে চলে যায় না ফেরার দেশে। 

 মো: সরোয়ার হোসেন 

ভাঙ্গা,ফরিদপুর।

মোবাঃ০১৭৩১৭১১৯৪৭

২৭.০৮.২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর