1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:৪০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায়  মাদ্রাসায় দুঃসাহসিক চুরিঃ ল্যাপটপ, কম্পিউটার,  মনিটর,টি হার্ডডিক্সসহ মূল্যবান সামগ্রী হাতছাড়া 

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ বার পঠিত

 ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার  চৌকিঘাটা গ্রামে অবস্থিত চৌকিঘাটা  দাখিল মাদ্রাসায় এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটনা ঘটেছে। মাদ্রাসার নৈশ প্রহরীর অনুপস্থিতিতে মাদ্রাসার মূলগেট ও ল্যাব রুমের তালা ভেঙে দুর্বৃত্ত দল মূল্যবান সামগ্রী নিয়ে যায়।  এ সময়  দুর্বৃত্তরা মাদ্রাসা  থেকে ১৫টি ল্যাপটপ, ১টি কম্পিউটার, ১টি মনিটর, ১টি হার্ডডিক্স চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে।  এঘটনায় মঙ্গলবার রাতে  মাদ্রাসার সুপার বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। প্রসঙ্গতঃ সোমবার দিবাগত রাতে ওই মাদ্রাসায়  চুরির ঘটনাটি ঘটে। এতে  ১০ লক্ষাধিক টাকার বেশী মূল্যের মালামাল নিয়ে যায় বলে তারা দাবি করেন। 

এ ব্যাপারে ওই মাদ্রাসার শিক্ষক মোঃ রুবেল জানান,  রাত আনুমানিক ৩টার দিকে নৈশপ্রহরী সাহেব আলী আমাকে ফোন করে জানান,  স্যার মাদ্রাসায় চুরি হয়েছে। আমি সাথে সাথে মাদ্রাসায় গিয়ে  দেখি, মাদ্রাসার মূল গেট ও সুপারের কক্ষ, ল্যাব রুম সহ বেশ কয়েকটি রুমের তালা ভেঙে ১৫টি ল্যাপটপ, ১টি মনিটর, ১টি কম্পিউটার, সিসি ক্যামেরা ও হাডডিক্স চুরি করে নিয়ে গেছে। পরে ফোনে কয়েকজন শিক্ষককে বিস্তারিত জানিয়েছি।

এ বিষয় চৌকিঘাটা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সালাম জানান, সকালে মাদ্রাসায় এসে দেখি আমার মাদ্রাসার  আলমারি ভেঙে কাগজপত্র ও ল্যাব রুম থেকে ১৫ টি ল্যাপটপ, ১টি কম্পিউটার, একটি হার্টডিক্স ও মনিটরসহ অনেক মূল্যবান জিনিসপত্র  নিয়ে গেছে দুর্বৃত্ত দল । এর আনুমানিক  মুল্য কমপক্ষে প্রায় ১০ লাখ টাকা হবে। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভাঙ্গা থানার ওসি বরাবর  ১টি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।  এ ঘটনার জন্য তিনি নাইট গার্ড সাহেব আলীকে দায়ী করেন।

 এ ব্যাপারে মাদ্রাসার নিরাপত্তা কর্মী নাইটগার্ড মোঃ সাহেব আলী জানায়, আমার মাদ্রাসায় নাইট ডিউটি ছিল কিন্তু আমার ছেলে অসুস্থ থাকায় তাকে নিয়ে হাসপাতালে থাকার কারনে রাত অনুমানিক আড়াইটার সময় মাদ্রাসায় গিয়ে চুরির ঘটনা দেখতে পাই। পরে আমি এক শিক্ষককে ফোন করে জানাই।

আমার ছেলেকে ভাঙ্গা এলাকার লোকজন অন্য একটি ঘটনায়  মিথ্যা অপবাদ দিয়ে তাকে মারধর করে পা ভেঙে দিয়েছে। ছেলেকে নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম। তাই মাদ্রাসায় আসতে অনেক রাত হয়েছে।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ খুদা জানান, মাদ্রাসার সুপার আব্দুস ছালাম সাহেব সহ শিক্ষকেরা আমার নিকট এসেছিল। চুরির ঘটনার বিস্তারিত বিবরণ জানালো। আমি সাথে সাথে ভাঙ্গা থানার ওসিকে বলে দিয়েছি। সরকারি মালামাল উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ বলেন, চুরি ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনা স্থলে গিয়েছিল। তদন্ত সাপেক্ষে মালামাল উদ্ধারের চেষ্টা চালিয়ে যাব ।

 মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা,ফরিদপুর। 

মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭

 তাং০৪/০৯/২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর