1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:১৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মাদারীপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলা, আহত ৪

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

মাদারীপুর:
মাদারীপুরে কাওয়ালী সাংস্কৃতিক অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন অন্তত ৪ জন। রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ। আহতরা হলো, মাদারীপুর সরকারি কলেজের গনিত বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নিয়ামত উল্লাহ (২২), হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আশিকুর তামিম আশিক (২৩), দ্বাদশ শ্রেণির ইসতিয়ার আহম্মেদ (২০) ও শিক্ষার্থী আফি আক্তার আনিসা (২১)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্র জনতার ব্যানারে কাওয়ালী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জুবায়ের আহম্মেদ নাফির নেতৃত্বে বাঁধা দেয়ার অভিযোগ ওঠে। একপর্যায়ে নিয়ামত উল্লাহ নামে এক শিক্ষার্থীর উপর হামলা চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা শাবাব, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিনও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে দুইপক্ষের সমবোঝায় অনুষ্ঠান চালিয়ে যাবার ঘোষনা দেয়া হয়। পরে প্রশাসনের লোকজন চলে গেলে আবারো ছাত্রজনতার উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে আহত হয় আরো তিন শিক্ষার্থী। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে প্রশাসন। ঘটনাস্থলে মোতায়েন করা হয় সেনাবাহিনী ও পুলিশ। হামলার পর পুরো অনুষ্ঠান পন্ড হয়ে যায়। এদিকে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও আহত ছাত্ররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর