1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১১:৪০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায়  গৃহবধুর ঝুলন্ত মরদেহ  উদ্ধার 

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুর ভাঙ্গা উপজেলার আজিম নগর ইউনিয়নের আজিম নগর গ্রাম থেকে  নীলা বেগম(২৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ  উদ্ধার করেছে ভাঙ্গা  থানা পুলিশ। মঙ্গলবার(১৭সেপ্টেম্বর) সকালে ওই গ্রামের ওই গৃহবধূর স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের লালচান মিয়ার মেয়ে এবং দিনমজুর  সজীব মিয়ার স্ত্রী। তাদের সংসারে তিনটি কন্যা সন্তান  রয়েছে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে ,সোমবার রাতে ওই গৃহবধুর স্বামী বাইরে থেকে  বাড়ি ফিরে ভিতর থেকে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে তার স্ত্রীকে ডাক দেয় ।অনেক ডাকাডাকির পর  কোন সাড়া না পেয়ে  পরিবারের সবার সন্দেহ হয়।তখন বাড়ির লোকজন ঘরের জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে ভাঙ্গা থানা পুলিশকে খবর দিলে তারা মঙ্গলবার সকালে  ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে। তাদের ধারণা  পারিবারিক অশান্তির কারণে ওই গৃহবধূ  আত্মহত্যা করে থাকতে পারে।

 এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ পরিদর্শক  মোঃ মামুন জানান, ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রাম থেকে এক গৃহবধুর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে।  এলাকায় গিয়ে জানতে পেরেছি স্বামী স্ত্রীর মধ্যে সোমবার কিস্তির টাকা নিয়ে মনোমালিন্য হয়  এর জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারে ।

এ ব্যাপারে ভাঙ্গা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান জানান, আজিমনগর ইউনিয়ন থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি   ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে  ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। পরে ময়নাতদন্ত রিপোর্টের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা, ফরিদপুর। 

মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭

তাং১৭.০৯.২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর