1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:৫৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মাদারীপুরের শিবচরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ড্রেজার ধ্বংস

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদ থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। বুধবার (১৮ সেপ্টেম্বর ) দুপুরে নদের শিরুয়াইল, বহেরাতলা অংশে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এসময় তিনটি ড্রেজার জব্দ করে ধ্বংস করা হয়। ড্রেজারে থাকা জ্বালানিসহ অন্যান্য উপকরণ জব্দ করে প্রশাসন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এবং শিবচর থানা নৌ পুলিশ আড়িয়াল খাঁ নদের উৎরাইল এলাকার লিটন চৌধুরী সেতু সংলগ্ন এলাকা এবং শিরুয়াইল ইউনিয়নের মোল্লার বাজার সংলগ্ন নদ থেকে ৩ টি ড্রেজার জব্দ করে।

অভিযান টের পেয়ে আগেভাগেই পালিয়ে যায় বালু উত্তোলকারী দূর্বৃত্তরা। পরে বালু উত্তোলনের দায়ে ড্রেজার তিনটি ধ্বংস করে প্রশাসন। জব্দ করা হয় জ্বালানি তেল।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:মালেক এবং শিবচর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা এর আগেও সেনাবাহিনীকে সাথে নিয়ে অভিযান চালিয়েছিলাম। আজ (বুধবার ) আবারও বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালাই এবং বালু উত্তোলন অবস্থায় ড্রেজার জব্দ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর