1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১১:৪৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই কলেজ  শিক্ষার্থী নিহত

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছে। রবিবার সকাল দশটার দিকে  ভাঙ্গা উপজেলার সুয়াদী নামক স্থানে এদুর্ঘটনা ঘটে।

নিহতরা নড়াইল সরকারী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। নিহতরা  নড়াইলের কালিয়া উপজেলার ফুলদার গ্রামের রবিউল শেখের পুত্র তিতাস শেখ (১৮) ও একই উপজেলার রঘুনাথপুর গ্রামের সাকু মোল্লার পুত্র উৎস মোল্লা (১৮)।

পুলিশ ও  স্বজনেরা জানান,বৃহস্পতিবার রাতে কালিয়া উপজেলার কয়েকজন কলেজ শিক্ষার্থী মিলে  কুয়াকাটা ভ্রমণের উদ্যেশ্যে রওয়ানা হন।সেখান থেকে রবিবার সকালে তারা মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা  দিয়ে পথিমধ্যে ভাঙ্গা উপজেলার সুয়াদী নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থীসহ  রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই এক শিক্ষার্থী নিহত এবং  আরেকজনকে ভাঙ্গা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খাইরুল আনাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। নিহত দুইজনই কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। তারা কুয়াকাটা ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত হয়।  একজন ঘটনাস্থলে ও আরেকজন হাসপাতালে আনার পর মারা যায়। মহাসড়কে অনেক বড় বড় গর্ত রয়েছে।ধারণা করা হচ্ছে, গর্তে পড়ে  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে  পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে তারা।  লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা,ফরিদপুর।

মোবাঃ০১৭৩১৭১১৯৪৭

২২/০৯/২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর