1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:১১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মাদারীপুরে ছাত্র আন্দোলনে অংশ নেয়ার জেরে দোকানসহ ৩০ টি বাড়িঘর ভাংচুর, আহত ৫

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়ার জের ধরে মাদারীপুরে একটি গ্রামের অন্তত ৩০টি ঘর-বাড়ী ভাংচুর করেছে আওয়ামীলীগের নেতা-কর্মীরা। এঘটনায় ৩টি ঘরে আগুনও দেয়া হয়। দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন প্রায় ৫ জন। রবিবার ভোর রাতে থেকে সকাল ৭টা পর্যন্ত এঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী জানান, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুর সরকারী কলেজের শিক্ষার্থী সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের চর ব্রাক্ষ্মন্দী গ্রামের ফরহাদ সরদার অংশ নেয়। এতে ওই এলাকার আওয়ামীলীগের তৃণমূল নেতা-কর্মীরা তাকে ভয়-ভীতি দেখায়। পরে সে কয়েকদিন আগে বাড়ী থেকে অন্যত্র চলে যায়। এঘটনার জেরেই চর ব্রাক্ষ্মন্দী গ্রামের তৈয়ব হাওলাদার, বাবু হাওলাদার, মাসুদ হাওলাদারসহ অর্ধশত লোকজন নিয়ে রবিবার ভোরে ফরহাদ সরদারের বাড়ীতে আগুন দেয়। এতে মুর্হুতের মধ্যেই পুরো ঘর পুড়ে যায়। পরে একে একে ওই এলাকার আরো অন্তত ছোট-বড় মিলিয়ে কয়েটি ঘরে আগুন দেয়। এসময় বিক্ষুদ্ধরা অন্তত ৩০টি বাড়ীতে ব্যাপক ভাংচুর চালায়। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভূক্তোভূগী পরিবার। এছাড়া উভরপক্ষের অন্তত ৫জন আহত হয়েছে। আহতদের মাদারীপুর সদর ও কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সদর থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করেছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ^াস দেয় পুলিশ। তবে ঘটনার পরে এলাকা থেকে গা-ঢাকা দিয়েছে অভিযুক্তরা। তাদের বাড়ীতে গিয়েও পাওয়া যায়নি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, হামলা ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভূক্তোভূগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর