1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ২:৪৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরে টিসিবির কার্ড নিয়ে সংঘর্ষে আহত ২

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্ড চাওয়াকে কেন্দ্র করে হামলায় আহত হয়েছে ২ জন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেফার্ড করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা সাদুল্যাপুর ইউনিয়নে গাজির গাছখোলা গ্রামে নুরুল ইসলাম বেপারীর ছেলে মোঃ মোহন বেপারী (৪২) ও মেঃ সিদ্দিকুর রহমানের ছেলে মেঃ জাহাঙ্গীর আলমের উপর হামলা চালায় একই গ্রামের শহীদউল্যা প্রধানের ছেলে আব্দুল বাতেন মোল্লা (৫৫), আব্দুল বাতেন মোল্লার ছেলে সিয়াম মোল্লা (২৩)। এ ঘটনায় আহত মোঃ মোহন বেপারীর স্ত্রী লাকী বেগম বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, সাদুল্যাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মহসিন মেম্বার মোঃ মোহন বেপারীর একটি টিসিবির (ন্যায্য মূল্যের) কার্ড আব্দুল বাতেন মোল্লার কাছে রেখে গেছে। শনিবার সকাল ৯ ঘটিকার সময় মোহন বেপারী টিসিবির কার্ডটি বাতেন মোল্লার কাছ থেকে চইতে গেলে তিনি কার্ডটি না দিয়া অকথ্য ভাষায় গালমন্দ ও বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে।

বিষয়টি মোহন বেপারী এলাকার গন্যমান্য ব্যক্তিদেরকে জানালে বিবাদী বাতেন মোল্লা আরো বেশি ক্ষিপ্ত হয়ে হাতে লাঠি, সোটা, লোহার ছেনা, দাড়ালো দা দিয়ে মোহন বেপারীর বাড়ীতে গিয়ে এলোপাথারী মারধর করে। এতে গুরুতর আহত হন মোহন বেপারী ও জাহাঙ্গীর আলম।মোহন বেপারীর স্ত্রী লাকী বেগম জানান, আমার স্বামী বাতেন মোল্লার কাছ থেকে টিসিবির কার্ড চাইতে গেলে তাকে গালমন্দ করে বাড়িতে পাঠিয়ে দেন।

পরবর্তীতে আমার স্বামী বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তি কে জানালে তারা ক্ষিপ্ত হয় আমাদের বাড়িতে এসে হামলা চালায় এতে করে আমার স্বামী এবং দেবর জাহাঙ্গীর আলম মারাত্মকভাবে জখম হয়। এলাকাবাসীর সহায়তায় তাদেরকে মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। সেখানে অবস্থার আশঙ্কা দেখে আমার স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে সাদুল্যাপুর ইউপি সদস্য মোঃ মহসিন মেম্বার জানান, আমি টিসিবির কার্ডটি মোঃ মোহন বেপারীকে দেওয়ার জন্য বাতেন মোল্লার কাছে দিয়ে ঢাকা চলে এসেছি।এখন তারা কি জন্য মারামারি করছে আমি কিছু জানিনা।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর