1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৪৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষা বৃত্তি  ও গুনী শিক্ষক সংবর্ধনা প্রদান 

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৩৩৪ বার পঠিত

ভাঙ্গা ( ফরিদপুর)  প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষা বৃত্তি প্রদান ও গুনী শিক্ষককে সংবর্ধনা, সম্মাননা পদক প্রদান  করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, এলাকার গন্যমান্য ব্যাক্তি, সাংবাদিক সহ নানা শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।  সহকারী শিক্ষক মোঃ ফরহাদ হোসেনের সঞ্চালনায় ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সভায় তিনি শিক্ষা, কর্মসংস্থান, দারিদ্র্যতা,এলাকার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বলেন আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে অসহায়, দরিদ্র শ্রেণির মানুষের সাহায্যার্থে এগিয়ে যাওয়া, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে  সংগঠনটি কাজ করবে।আজকের শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা বৃত্তি প্রদান তারই অংশ বিশেষ। সভায় উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত-এ খুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তির্ন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র এবং শিক্ষা বৃত্তি হিসাবে নগদ অর্থ তুলে দেন। এ সময়  অবসরপ্রাপ্ত গুনী শিক্ষক উপজেলার হিরালদী গ্রামের আঃ লতিফ মাষ্টারকে ফুল দিয়ে বরন করেন এবং তার হাতে ক্রেষ্ট তুলে দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা মোঃ মোমিনুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন,ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন প্রমুখ। 

মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা, ফরিদপুর। 

মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭

তাং০৭.১০. ২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর