
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার সারা দিনব্যাপী সদরপুর হাসপাতাল মোড় চত্বরে এ কর্মসূচিতে পালিত হয়। সদরপুর কলেজ শাখা ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোল্যা মোহাম্মদ সোহেল আমিনের
নেতৃত্বে উপজেলার কৃষ্ণপুর মোড় থেকে শতশত লোকের অংশ গ্রহনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়র হাসপাতাল মোড়ে শেষ হয়।
পরে স্বেচ্ছায় রক্তদান করেন দলের নেতাকর্মীরা। এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্পেনের মাধ্যমে বিনামূল্য চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও গরিব অসহায় মানুষের মাঝে খাবার বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাবেক যুবদল নেতা কে.এম আবু সাইদ, বিল্লাল পেয়াদা যুবদল নেতা মাহফুজুর রহমান বিদ্যুৎ, ইকবাল মাহমুদ, মুসারফ খালাশি কামাল মৃধা, আজিজুল হক নান্নু, শিকদার নাজমুল হাসান রাজু, ছাত্রদল নেতা মোল্যা জাওয়াদ, নজরুল কবির নিরব, মিজানুর রহমান সিনহা, কৃষকদল নেতা আসাদ মৃধা, শ্রমিকদল নেতা দেলোয়ার , নিসাদ , সুমন , জাহিদ সিকদার নূর হোসেনসহ অন্যান্যরা।
রাকিবুল ইসলাম
সদরপুর,ফরিদপুর