1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৫৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

রাজেন্দ্রপুর রেলগেইট উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

মোঃ সেলিম রেজা সিনিয়র স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর রেলগেইট উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ই নভেম্বর) বাদ যোহর রাজেন্দ্রপুর বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও মিষ্টিভাষী বক্তা মুফতী শামসুদ্দীন সাঈদ মুহতামিম, দারুল উলুম মাদরাসা ও এতিমখানা, পেপসি গেইট। দেশ ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন শায়েখ আজিজুল ইসলাম জালালী। এছাড়াও, মুফতি আবুল কালাম আইয়ুবী, মুফতি রফিকুল ইসলাম হাবিবী, ইমাম ও খতিব, রাজেন্দ্রপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। মুফতি হাবিবুর রহমান মাহমুদী মুহতামিম, জানাকুর হাজী বখর আলী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা। হাফেজ মাও. আবদুল্লাহ আল আনসারী, মুফতি উসমান গণি, মুফতি মনির বিন-নুর উদ্দিন গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা পেশ করেন।

ওয়াজ ও দোয়া মাহফিলে বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ মুফতী শামসুদ্দীন সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মাইদুর রহমান খান সজিব।

বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক নাজমুল হুদা শাহীন, নজরুল ইসলাম, মাসুম সরকার, আব্দুল্লাহ আল জুবায়ের মন্টি, হারুন শেখ, বেলাল হোসেন, বাচ্চু মিয়া।

উক্ত ওয়াজ মাহফিল পরিচালনায় ছিলেন, মামুন হোসেন। ওয়াজ মাহফিলে সার্বিক সহযোগিতায় সর্বস্তরের মুসলিম জন সাধারণ ছিলেন।

এছাড়া এন্তেজামিয়াতে আরো যারা ছিলেন, রুবেল খান, আব্দুল আউয়াল, রিয়াজ উদ্দিন, সাব্বির হোসেন, স্বাধীন, সুলাইমান, ইমন, জসীম, আলী হোসেন, রায়হান সহ এলাকার অন্যান্য যুব সমাজের নেতৃবৃন্দ।

ওয়াজ ও দোয়া মাহফিল শেষে সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর