1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৩:১২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মাদারীপুরে অ্যাডভোকেট জয়নাল হত্যা মামলায় আদালতে আইনী সহায়তা পাচ্ছেন না আসামীপক্ষ, ঘরবাড়ি লুটপাটের অভিযোগ

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২২১ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদিন হত্যা মামলায় আইনজীবির মাধ্যমে আদালতে আইনী সহয়তা না পাওয়ার অভিযোগ করেছেন আসামী পক্ষের লোকজন। মঙ্গলবার সকালে মাদারীপুরে নতুন শহর এলাকার একটি সাংবাদিক অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

সংবাদ সম্মেলনে হত্যা মামলার প্রধান আসামী ফারুক মাতুব্বরের স্ত্রী মোছা. আরফিন অভিযোগ করে বলেন, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদিনকে তঁাতিবাড়ি এলাকায় ব্যাপক মারধর করে সন্ত্রাসীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী মোছা. মায়া আক্তার বাদী হয়ে ১২ সেপ্টেম্বর মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলায় মোছা. আরফিনের স্বামী, মোস্তফাপুর বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজের অধ্যক্ষ ফারুক মাতুব্বরকে ১নং আসামী করা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করলে আদালতের মাধ্যমে ফারুক মাতুব্বর এখন কারাগারে আছেন। নিহত অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদন, মাদারীপুর আইনজীবি সমিতির সদস্য হওয়ায় মাদারীপুর আদালতে আসামীর পক্ষে কোন আইনজীবি মামলা পরিচালনার দায়িত্ব নিচ্ছেন না। এতে আইনী সহায়তা না পাওয়ায় মানবিধকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেন আসামীপক্ষের লোকজন।

সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, হত্যা মামলাকে কেন্দ্র করে বাদীপক্ষের লোকজনের আসামীদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। বাড়ির লোকজন হত্যা মামলার আসামী হওয়ায় এলাকাছাড়া। এতে নিরাপত্তাহীনতায় আসামীপক্ষের লোকজন। এক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপ কামনার পাশাপাশি এই মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফারুক মাতুব্বরের মা ইজ্জাতুন নেছা, ছোটভাই শাহজালাল মাতুব্বর, বোন শাহানুর বেগম, ফেরদৌসি আক্তারসহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর