1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ১২:০৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় মোটরসাইকেল- ইজিবাইক সংঘর্ষে সাংবাদিক মিরান মাতুব্বর নিহত

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

, ভাঙ্গা( ফরিদপুর)প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মোটর সাইকেলের সাথে ইজিবাইকের সাথে সংঘর্ষে  সাংবাদিক মিরান মাতুব্বর (৪০) নিহত হয়েছে । বুধবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মিরান মাতুব্বর ভাঙ্গা উপজেলার পশ্চিম  আলগী গ্রামের আমির মাতুব্বরের ছেলে ও ভাঙ্গা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক বাংলা ৭১, দৈনিক আজকের সংবাদ পত্রিকায় কাজ করতেন ।

এ ব্যাপারে নিহতের ভাই সাঈম মাতুব্বর জানান, মঙ্গলবার সন্ধ্যায় আলগী ও নগরকান্দার চরদোসরদী ফিডার সড়কে মোটর সাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিরান গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রথম তাকে ভাঙ্গা হাসপাতাল পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার সময় অটোরিকশার ১টি রড মিরান মাতুব্বরের পেটে ঢুকে কয়েকটি নাড়ী কেটে যায়। বুধবার ভোর থেকে ৫ ঘন্টা সময় ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  তার অপারেশন করা হয়। সকাল ১০ টার দিকে সে মারা যায়। মিরান মাতুব্বরের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যু কালে তার এক ছেলে, দুই মেয়ে ও  স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। 

এদিকে দূর্ঘটনায় মিরান মাতুব্বর নিহত হওয়ার সংবাদ পেয়ে অটোরিকশার মালিক আলগীর চর বালিয়া গ্রামের মোহাম্মদ মোল্লা ছেলে দুখোর মোল্লা পালিয়ে গেছে।

এদিকে সাংবাদিক মিলন মাতুব্বর নিহত হওয়ার খবর শুনে ভাঙ্গা প্রেসক্লাবের সকল সাংবাদিক গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এস,আই বাকি জানান, এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেন নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব। 

০১৭৩১৭১১৯৪৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর