1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:৪৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় জেন্ডার ভিত্তিক  সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান উপলক্ষে উই প্রকল্পের  আলোচনা সভা 

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

 ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি:” নারী- কন্যার সুরক্ষা করি,সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধ,নারীর অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ১৬ দিনের প্রচারাভিযান উপলক্ষে  ফরিদপুরের  ভাঙ্গায় এক আলোচনাসভা  অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে  নারীর ক্ষমতায়ন বিষয়ক( উই) প্রকল্পের আওতায়  উরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর র্অথায়নে এবং উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর বাস্তবায়নে উপজেলার কাউলীবেড়া  ইউনিয়নের পল্লীবেড়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে  নারীর প্রতি সংঘটিত সকল নির্যাতন নির্মুল করার প্রত্যয়ে পরিবার, কমিউনিটি, সমাজ ও রাষ্ট্রের সকল স্তরের মানুষকে উদ্বুদ্ধ করা এবং বিশ্বব্যাপী একটি জাগরণ তৈরি করার লক্ষ্যে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিন ব্যাপী প্রচারণার অংশ হিসেবে এ  আলোচনাসভার আয়োজন করা হয়। এর আগে ভাঙ্গা নারী সামাজিক এসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং সকল শ্রেনীপেশার লোকদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নারী সুরক্ষা বিষয়ক নানা শ্লোগান সম্বলিত ব্যানার ও ফেষ্টুন প্রদর্শন করে শোভাযাত্রাটি  কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।  প্রকল্পের উপজেলা  সমম্বয়কারী মোঃ মোকলেসুর রহমানের সার্বিক তত্তাবধানে  খালেদা আক্তারের  সঞ্চালনায় উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়শনের সভাপতি মোসাঃ মাবিয়া বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্যে  বিস্তারিত তুলে ধরেন উই প্রকল্পের জেলা সমম্বয়কারী আজিম উদ্দিন। এ সময় বক্তারা  বলেন, ১৯৯১ সাল থেকে জাতিসংঘ কর্তৃক গৃহীত নারীর প্রতি সংঘটিত সহিংসতা, নির্যাতন বন্ধ ,নারীর অধিকার প্রতিষ্ঠা সহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ১৬ দিন ব্যাপী প্রচারাভিযান  পরিচালিত হয়।এটি নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ হিসেবে পালিত হয়ে আসছে। এতে নারীর  ক্ষমতায়ন, ইভটিজিং, বাল্য বিবাহ, মাদক সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয় । সভায় বক্তব্য রাখেন  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সেলিম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড, সমবায় কর্মকর্তা ইসতিয়াক আহমেদ,পল্লী উন্নয়ন কর্মকর্তা সজল শাখারী,শিক্ষক, ইউপি সদস্য সহ এলাকার বিশিষ্ট জনেরা।

তাং০৮.১২.২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর