1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১১:০৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বাংলাদেশ প্রেস ইউনিটির বিজয়ের আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ বার পঠিত

বাংলাদেশ প্রেস ইউনিটির আয়োজনে বিজয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ১২ ডিসেম্বর বিকেল ৪ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র সদস্য সাবেক পরিচালক মিজানুর রহমান গ্রামসি। বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মো. শাহজাহান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী। প্রেস ইউনিটির আহবায়ক এফ রহমান রূপকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক শান্তা ফারজানা, বাংলাদেশ টেলিভিশনের রিপোর্টার খায়রুল বাসার, স্বদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার ইকবাল হোসেন, দৈনিক সংবাদের ওসমান গণি প্রমুখ। প্রেস ইউনিটির সদস্য সচিব শাহাজালাল ভূঁইয়া উজ্জলের সঞ্চালনায় এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বিজয়ের ৫৪ বছরে এসে সাংবাদিকরা যে ভূমিকা দেশ-সমাজ-স্বাধীনতার জন্য রেখেছে, সে অনুযায়ী ন্যয্য সম্মান-সম্মানী-নিরাপত্তা তারা পায়নি, যা খুবই বেদনার। বাংলাদেশে সাংবাদিকদের জন্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সম্মানের সাথে বাঁচার ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্র তৈরি করতে ব্যর্থ হয়েছে অতিতের সকল সরকার। আশা করি বাংলাদেশ প্রেস ইউনিটির এই ঐক্যবদ্ধ পথচলা সরকারকে সাংবাদিকবান্ধব বাংলাদেশ সৃষ্টিতে পেশার গ্রুপ হিসেবে ভূমিকা রাখবে। এসময় প্রায় অর্ধশত সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৯ সালে সাংবাদিকদের অধিকার রক্ষার লক্ষ্যে ‘ প্রেস ইউনিটির অঙ্গীকার-অপসাংবাদিকতা থাকবে না আর…’ শ্লোগানে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি থেকে আত্মপ্রকাশ করে অনলাইন প্রেস ইউনিটি। পরবর্তীতে ২০২০ সালে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ প্রেস ইউনিটি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর