মোঃ সরোয়ার হোসেন ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উৎযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকালে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্থবক অর্পণ,বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরন, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনাসভা,পুরস্কার বিতরণ সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রদর্শনী স্টল বসানো হয়। ষ্টল পরিদর্শন করেন উপজেলা প্রশাসন সহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অধ্যাপক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,সহকারী কমিশনার ভূমি মেশকাতুল জান্নাত রাবেয়া,উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ টুকু মোল্লা, জমির আলী,গোলাম মোস্তফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, সাংবাদিক এ,টি,এম ফরহাদ নান্নু,প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।
১৬.১২.২৪