1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:৩৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ফরিদগঞ্জে জীবনের নিরাপত্তা ও আত্মসম্মান রক্ষায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে ফরিদগঞ্জে নিজের জীবনের নিরাপত্তা এবং আত্মসম্মান রক্ষায় বিপদগামী ছেলেকে ত্যাজ্য করলেন ছিদ্দিকুর রহমান নামে এক অসহায় বাবা। ১৫ ডিসেম্বর চাঁদপুর নোটারি পাবলিক কার্যালয়ে হাজির হয়ে নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামার মাধ্যমে এফিডেভিট করে ছেলেকে ত্যাজ্য করেন তিনি। ছিদ্দিকুর রহমান ফরিদগঞ্জ উপজেলার সিংহেরগাঁও হামচাপুর গ্রামের বাসিন্দা। ঘোষিত ত্যাজ্যপুত্র মোঃ মহসিন আলম তার ঔরসজাত জৈষ্ঠ সন্তান। পরিবারের অবাধ্য হয়ে নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়া এবং পিতাকে হত্যার হুমকি দেওয়ায় ছেলে মহসিন আলমকে ত্যাজ্য করেন ‌‌তিনি।

এ বিষয়ে ছিদ্দিকুর রহমান এফিডেভিটে উল্লেখ করেন, আমার জেষ্ঠ্য পুত্র মোঃ মহসিন আলম আমার ও আমার বংশের অত্যন্ত আদরের সন্তান হওয়ায় তার চাহিবা মাত্র প্রয়োজনীয় সকল চাহিদা পূরণ করতাম। তাকে আমার হার্ডওয়্যার এন্ড স্যানেটারি ব্যবসায় দায়িত্বভার দিয়েছি। অথচ সে আমার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে অগোচরে আমার ব্যবসা প্রতিষ্ঠানের চল্লিশ লক্ষ টাকা অবৈধভাবে আত্মসাত করে ফেলে।

শুধু তাই নয়, ইদানীং জানতে পারি যে, আমার ছেলে মহসিন আলম বিভিন্ন লোকের কাছ থেকেও বহু টাকা আত্মসাত করেছে। তার জন্য আমি আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশির কাছে প্রায়ই অপমান অপদস্থ হচ্ছি এবং লজ্জায় রাস্তায় পথে ঘাটে চলাফেরা পারছি না। এছাড়াও আগে কয়েকবার সে আমাকে এবং আমার পুরো পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়েছে। নিজের জীবনে নিরাপত্তা এবং আত্মসম্মান রক্ষায় বাধ্য হয়ে আমি সবার সামনে আমার ছেলে মহসিনকে ত্যাজ্য পুত্র হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করি। আমার সমূদয় স্থাবর-অস্থাবর সম্পত্তির আইনগত ও ওয়ারিশগত অধিকার এবং পিতা পুত্রের সম্পর্ক থেকে তাকে তাজ্য ঘোষণা করিলাম। এখন থেকে মহসিন আলমের কোন অপকর্ম কিংবা দেনা পাওনার কোন দায়িত্বভার আমি বা আমার পরিবারের কোন সদস্য গ্রহণ করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর