1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:৪৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ কিশোরের মৃত্যু ও তরুণীর লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ বার পঠিত

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর জেলা প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। অপর এক ঘটনায় উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রাম থেকে জোহা আক্তার (১৬) নামে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন – শাহাদাৎ হোসেন (১৬), ইকবাল হোসেন (১৭) ও তানজীম আবদুল্লাহ (১৮)। ইকবাল হোসেন মূলপাড়া গ্রামের হাজী বাড়ির মো. খাজে আহমেদের ছেলে এবং শাহাদাৎ হোসেন একই গ্রামের ওবায়দুল্লার ছেলে। ও তানজিম আব্দুল্লাহ ফরিদগঞ্জের দক্ষিণ ইউনিয়নের দূর্গাপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে এবং ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেনের ভাতিজা।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম।  

স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে ফরিদগঞ্জের কামতা বাজার এলাকা থেকে শাহাদাৎ হোসেন ও ইকবাল নামে দুই বন্ধু মোটরসাইকেলযোগে সুবিদপুর এলাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ আরোহীরা সড়কের পাশে পড়ে যায়। অটোরিকশা চালক ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে নিজ বাড়ি থেকে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিলে রায়পুর উপজেলার বাসাবো এলাকায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তানজীম আব্দুল্লাহ। ওই সময় তানজীম মোটরসাইকেলসহ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কমলা শীষ রায় মৃত ঘোষণা করেন।

অপরদিকে উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রামে নানার বাড়ি থেকে শুক্রবার (২০ ডিসেম্বর) দিনগত রাতে জোহা আক্তার নামে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে স্থানীয় রামপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। জোহা আক্তার একই উপজেলার সন্তোষপুর গ্রামের ওমান প্রবাসী জহিরুল ইসলামের মেয়ে। পুলিশ তার নানার বাড়ির বসত বিল্ডিংয়ের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, সব মৃত্যুর ঘটনাই দুঃখজনক। সন্তানদেরকে মোটরসাইকেল ও মোবাইলফোন দেওয়ার ক্ষেত্রে অভিভাবকরা আরো দায়িত্বশীলার ভূমিকা রাখতে হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব ঘটনায় তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর