1. admin@nagorikexpress.com : admin :
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১০:২০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

পদ্মাসেতু হয়ে খুলনা-ভাঙ্গা-ঢাকা ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আজ\১০০ কিলোমিটার গলিতে খুলনা থেকে ঢাকা ছুটলো টেন,কম খরচ ও কম সময় দুটি সাশ্রয় হবে:বাণিজ্যিকভাবে কৃষকরা হবে লাভবান হবেঃএলাকাবাসীর মাঝে ব্যাপক উচ্ছাস

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি মোঃ সরোয়ার হোসেন।। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশনে নানা রকম ফুল দিয়ে সজ্জিত ট্রেনটি পৌছানোর সঙ্গে সঙ্গেই সবাই করতালি দিয়ে স্বাগত জানায়। এটি ভোর ছয়টার সময় পদ্মাসেতু হয়ে খুলনা-ভাঙ্গা-ঢাকা ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ১০০ কিলোমিটার গতিতে খুলনা থেকে ৩ ঘন্টা ৪০ মিনিটে ঢাকা পৌছাবে ট্রেনটি।রেলের মহাপরিচালক মোহাম্মদ আবজাল হোসেন খুলনা থেকে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন । এ রুটে টেন চলাচলের ফলে সাধারণ মানুষ কম খরচে এবং কম সময় ঢাকা থেকে খুলনা যাতায়াত করতে পারবে।খরচ ও  সময় দুইটি সাশ্রয় হবে,বাণিজ্যিক ভাবে কৃষকরা লাভবান হবে। ঢাকা থেকে খুলনার ট্রেনের ভাড়া শোভন চেয়ারে ৪৪৫ টাকা করা হয়েছে।ট্রেন চলাচলের ফলে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা গেছে। ৭৬৮ সিটবিশিষ্ট ট্রেনটি ছিল কানায় কানায় ভর্তি। এ ব্যাপারে  ভাঙ্গা উপজেলার বামনকান্দা সহকারী রেলস্টেশন মাস্টার শাকিবুর রহমান আকন্দ বলেন, আজ আনুষ্ঠানিক ভাবে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে জাহানাবাদ এক্সপ্রেস নামক ট্রেনটি ছেড়ে  ভাঙ্গায় বামনকান্দা স্টেশনে ৮:৫৫ মিনিটে খুলনা থেকে এসে পৌছায়।আমরা অত্যাধুনিক সিডিআর সিস্টেমে ট্রেনটি রিসিভ করেছি। ট্রেনের বগি গুলো কানায় কানায় ভর্তি।বামনকান্দা ট্রেন ষ্টেশন থেকে প্রায় ৫০ জন যাত্রী ঢাকায় গেল এবং খুলনা থেকে ৫৫৩ জন যাত্রী সহ মাঝ পথের স্টেশন থেকে যাত্রি উঠেছে। আজ যাত্রীদের মাঝে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস।আমরা যাত্রীদের সেবা এবং তাদের নিরাপদে পৌছাতে সার্বক্ষণিক চেষ্টা অব্যাহত থাকবে।আজকে মানুষের আনন্দ দেখতে পেয়ে আমি অভিভূত। যাত্রীরা কম সময় কম খরচে ঢাকা থেকে খুলনা রুটে যাতায়াত করতে পারবে এবং এতে ট্রেনও লাভবান হবে। এতে আমিও আনন্দিত, সেবা পেয়ে লাভবান হবে যাত্রীরা। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে,আগামী ২৪ ডিসেম্বর থেকে খুলনা-ভাঙ্গা-ঢাকা-খুলনা রুটে এক জোড়া এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে এক জোড়া নতুন আন্তঃনগর ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সিডিউল অনুযায়ী, সকাল ৬টায় খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস নাম নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। সকাল পৌনে ১০টায় ঢাকায় পৌঁছাবে। সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে রূপসী বাংলা এক্সপ্রেস নামের ট্রেনটি বেনাপোলের উদ্দেশে যাত্রা করবে। যশোর জংশন হয়ে দুপুর আড়াইটায় বেনাপোলে পৌঁছাবে।রূপসী বাংলা এক্সপ্রেস বিকেল সাড়ে ৩টায় বেনাপোল থেকে যাত্রা করে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।এরপর ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নাম নিয়ে ঢাকা থেকে রাত ৮টায় যাত্রা করে রাত ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছাবে। রূপসী বাংলা এক্সপ্রেস যাত্রাবিরতি করবে (আপ ও ডাউন) যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশনে।ট্রেনে আসন সংখ্যা ৭৬৮টি। সিডিউল অনুযায়ী, ঢাকা থেকে বেনাপোলে পৌঁছানোর সময় নির্ধারণ করা হয়েছে পৌনে ৪ ঘণ্টা।
মোঃ সরোয়ার হোসেন
 ভাঙ্গা, ফরিদপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর