1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ২:১১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ চা দোকানদার আটক

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার পঠিত

মোঃ মাসুম পারভেজ, বিশেষ প্রতিনিধিঃ

মিঠাপুকুর থানার অন্তর্গত বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এক বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ এক চা দোকানদারকে আটক করা হয়েছে। অভিযুক্তের নাম মোঃ হকদার মিয়া (৪২), পিতা-মৃত গেন্দার মিয়া, সাং-এনায়েতপুর, ১১ নং পাঁচগাছী ইউনিয়ন, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর।

২৩ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে বৈরাতীহাট বাজার এলাকায় অবস্থানকালে বৈরাতীহাট তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আমিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মির্জাপুর ইউনিয়নের রতিয়া গ্রামের একটি চায়ের দোকানে মাদক দ্রব্য গাঁজা বিক্রি করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তদন্ত কেন্দ্রের ইনচার্জকে অবহিত করে এবং তার নির্দেশে অভিযানে যান তারা।

বেলা ২টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে আসামি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তার ডান হাতে থাকা হলুদ রঙের একটি শপিং ব্যাগ থেকে ২৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫,০০০ টাকা।

অভিযানের সময় উপস্থিত সাক্ষীরা ছিলেন মোঃ আলাউদ্দিন মিয়া (৪৫) এবং মোঃ শফিকুল ইসলাম (৩৯)। তাদের সামনে মাদক দ্রব্য জব্দ করা হয় এবং জব্দ তালিকায় তাদের স্বাক্ষর নেওয়া হয়।

ধৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করে। তিনি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় অপরাধ করেছেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বৈরাতীহাট তদন্ত কেন্দ্রের এসআই আমিনুর ইসলাম জানান, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর