1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ২:১১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় ৪৪ ধারা ভঙ্গ করে সেনা সদস্যের জায়গা দখলঃবাড়িঘর ভাংচুর, লুটপাটের অভিযোগ 

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

 

ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামে সাবেক সেনা সদস্য আলিমুজ্জামান এর ক্রয়কৃত সম্পত্তি দখল,বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।ওই গ্রামের হাচান,হবিবর,বাদল ও মিজানুর মীর গংরা ওই সেনা সদস্যের বাড়িঘর দখল ও ভাংচুরে বাঁধা দেওয়ায় তার পরিবার হামলার শিকার হন বলে অভিযোগে প্রকাশ।শনিবার বিকেলে সেনা সদস্য আলিমুজ্জামানের স্ত্রী আমেনা বেগম সাংবাদিকদের নিকট এ সব অভিযোগ করেন।এক পর্যায়ে তিনি তার এবং তার পরিবারের উপর হামলার বর্ননা দিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন,প্রতিপক্ষরা বলে,চাঁদা না দিলে এলাকা ছাড়া করা হবে।অভিযোগ ও মামলা সূত্রে জানা যায়,সাবেক সেনা সদস্য আলিমুজ্জামান চাকরি থাকা অবস্থায় একটা বাড়ি করার জন্য গত ২০২০ সালে পাকা রাস্তাার পাশে সাড়ে ১০ শতাংশ জায়গা ক্রয় করেন। এরপর সেখানে ২টি টিনের ঘর, বিদ্যুতের মিটার,রান্নাঘর ও ১টি পাকা টয়লেট নির্মাণ করে ভোগ দখল করে আসছিলেন।মামলার বিবরণীতে জানা গেছে,উপজেলার ২২ নং ফুকুরহাটি মৌজার বি,এস নং ৯৬৫, ৩২১,৩২২ নং দাগে ১০.৫০ শতাংশ জমি যথারীতি ভোগদখল করে ঘরদরজা নির্মান ও গাছপালা রোপন করেন সেনাসদস্য আলীমুজ্জামানের পরিবার ।কিন্ত সম্প্রতি ওই গ্রামের হাসান,হবিবর,বাদল ও মিজানুর মীর গংরা ওই জায়গা দখল করে বাড়িঘর ভাংচুর করে টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলেছে।এ সময় তারা ২টি ঘর,বিদ্যুতের মিটার,টয়লেট ভাংচুর করে।পরে তারা আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়েরের পর পুলিশ গিয়ে আদালতের নিষেধাজ্ঞা জারী করে। কিন্তু আসামিরা ১৪৪ ধারা অপেক্ষা করে জায়গা জমি দখল করে ভাংচুর করে সব কিছু নিয়ে গেছে।৷বাঁধা দিতে গেলে তাদের উপর এবং প্রতিবেশী একটি পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এ ঘটনায় পরিবার দুইটি নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য কেরামত আলী বলেন,আমার ভাইয়ের স্ত্রীকে মারপিট করে জোর পুর্বক তাদের গাছ কাটিয়ে নিয়ে যায়।এ বিষয়ে ভাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়।মামলা নম্বর-২০; তারিখ ১৩/০১/২৫। উক্ত মামলায় আমি সাক্ষ দিয়েছি। যার কারণে আসামিরা হাচান,মিজানুর ও হাবিবুর আমাকেও মারধর করে। তারা সন্ত্রাসী প্রকৃতির লোক। তারা ১৪৪ ধারা ভঙ্গ করে আলিমুজ্জামানের বাড়িঘর দখল ও ভাংচুর করেছে। মামলার বাদি সাবেক সেনা সদস্য আলিমুজ্জামানের স্ত্রী আমেনা বেগম বলেন,আমার স্বামীর নামে ক্রয়কৃত সাড়ে দশ শতাংশ জায়গা ক্রয় করে বাড়ি ঘর নির্মাণ করে ওই জমিতে নানা ধরনের ফলজ,বনজ,বৃক্ষ রোপণ করি।আসামিরা জোরপূর্বক আমার বাড়িঘর ভাংচুর করে আমার জায়গা দখল করে টিনের প্রাচীর দিয়ে চারদিকে আবদ্ধ করে রেখেছে।এ ঘটনায় আমি ফরিদপুর আদালতে ১৪৪ ধারা একটি মামলা করি। যার নম্বর-২৫/২০২৪ আদালত আসামীদের উক্ত জায়গা প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। পুলিশ আসামী হাসান গংদের বিরুদ্ধে নোটিশ জারী করেছে। তারপরও আসামিরা সন্ত্রাসীও জবরদখলকারী হওয়ায় তারা ১৪৪ ধারা উপেক্ষা করে আমার বাড়িঘর ভাংচুর করে জায়গা দখল করে টিনের বেড়া দিয়েছে।আমি বাঁধা দিলে আমাকে মারধর সহ প্রাণ নাশের হুমকি দেয়।এঘটনা আমি ভাঙ্গা থানায় মামলা করেছি।তারপর ও তারা স্থানীয় ক্ষমতাশালী লোক হওয়ায় তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। বর্তমানে আমরা মানবতার জীবন যাপন করছি। আমি প্রশাসনের কাছে বিচার চাই। ্এদিকে বিষয়টি নিয়ে তদন্ত কর্মকতার্ ভাঙ্গা থানার এস,আই মিজানুর রহমান জানান,আদালতের নিষেধাজ্ঞারবিষয়টিু ঊভয় পক্ষকে জানিয়েছি।কেউ আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তাং১৯.০১.২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর